লাইভস্টকগো-খাদ্যের দামে নাজেহাল খামারিরা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঝালকাঠি জেলায় এবার প্রস্তুত করা হয়েছে প্রায় ১৯ হাজার পশু। জেলায় বাণিজ্যিকভাবে কোনো খামার না থাকলেও পারিবারিকভাবে এসব পশু প্রস্তুত করা হচ্ছে। এসব পশুকে প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খড়, বিভিন্ন প্রকারের ভুসি, ডালের গুঁড়া, ভাত, ভাতের মাড়, খৈল ও কিছু ভিটামিন খাইয়ে মোটাতাজা কর












