সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

শখের ‘বাদশাহ’র দাম ১৪ লাখ টাকা

স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র শাহ সাব্বির হাসান। তিন বছর আগে পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন কোরবানির পশু কিনতে। সেখানে কোরবানির গরুর পাশাপাশি আরেকটি গরু নজর কাড়ে সাব্বিরের। তাই শখের বশে গরুটি কিনে বাড়িতে নিয়ে আসেন।

লাইভস্টক

স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র শাহ সাব্বির হাসান। তিন বছর আগে পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন কোরবানির পশু কিনতে। সেখানে কোরবানির গরুর পাশাপাশি আরেকটি গরু নজর কাড়ে সাব্বিরের। তাই শখের বশে গরুটি কিনে বাড়িতে নিয়ে আসেন।

আগের মালিক গরুটিকে 'বাদশাহ' বলে ডাকতেন। তিনিও গরুটির নাম বাদশাহই রেখে দিলেন। সেই বাদশাহর ওজন এখন ৯৮০ কেজি (২৪ মণ)। চলনে- বলনেও বাদশাহর মতোই। সবার নজর কেড়েছে গরুটি। এবার কোরবানি ঈদে বাদশাহকে বিক্রি করা হবে। এজন্য দাম চাওয়া হচ্ছে ১৪ লাখ টাকা।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাগানবাড়িতে গুনগুন পার্ক এবং রিসোর্টে সাব্বির হাসান বাদশাহকে লালন-পালন করছেন। এই পার্কটিও তিনি ধীরে ধীরে গড়ে তুলছেন। পার্কের এক কোনায় শেড তৈরি করে সেখানে বাদশাহ ছাড়াও আরও চারটি বড় আকারের গরু পালন করছেন সাব্বির। সেখানে বিদেশি জাতের মুরগি, হাঁস এবং একটি ঘোড়াও পালন করছেন তিনি।

ব্রাহমা ও শাহিওয়ালের ক্রস ব্রিড জাতের গরু 'বাদশাহ'। সে অনেক শান্ত স্বভাবের। শিং বা গলায় জড়িয়ে ধরলেও কিছু করে না। 'বাদশাহ' বলে ডাকলে সাড়া দেয়।

সাব্বির হাসান বলেন, বাদশাহকে যখন হাট থেকে নিয়ে আসি তখন এর ওজন ছিল ৬২০ কেজি। এখন তার ওজন দাঁড়িয়েছে ৯৮০ কেজিতে। বাদশাহকে প্রতিদিন দানাদার খাবারের পাশাপাশি উন্নতমানের সাইলেজ ও কাঁচা ঘাস খেতে দেওয়া হয়। তাকে গোসলের পাশাপাশি দুই বেলা হাঁটানো হয়। ১৪ লাখ টাকা দাম পেলে গরুটি বিক্রি করে দেবো।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()