লাইভস্টকব্রাহ্মণবাড়িয়ায় দা-ছুরির আঘাত ও পশুর লাথিতে আহত দুই শতাধিক
পবিত্র ঈদুল আজহার দিন ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুই শতাধিক মানুষ। আহতদের বেশিরভাগই ধারালো অস্ত্রের আঘাতে হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। এছাড়া গরু ও মহিষের লাথি কিংবা ধাক্কায় আহত হওয়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি।












