সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম, ইলিশ ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার জন্য হাড়িভাঙ্গা আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য এসব উপহার পাঠানো হয়।

মৎস্য

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার জন্য হাড়িভাঙ্গা আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য এসব উপহার পাঠানো হয়।

সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আল আমিন।

উপহারের মধ্যে ২০টি কার্টনে ৪০০ কেজি হাড়িভাঙ্গা জাতের আম, ৫০ কেজি ইলিশ মাছ ও ৫০ কেজি মিষ্টিসহ মোট ৫০০ কেজি উপহার সামগ্রী রয়েছে।

উপহার হস্তান্তরকালে সীমন্তের শূন্যরেখায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাপ্পি, ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম, ৬০ বিজিবি আইসিপি হাবিলদার মো. রহুল আমিন ও আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক।

এ সময় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক বলেন, আজ একটি খুশির দিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মূখ্যমন্ত্রীর জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন। বাংলাদেশ ও ত্রিপুরার যে সম্পর্ক সেটি কিন্তু ১৯৭১ সালের আগে থেকেই সহমর্মিতা ও সহঅবস্থান বজায় রেখেছে। এটার মাধ্যমে ভারত-বাংলাদেশের যে গভীর সম্পর্ক সেটি আরও মজবুত হবে ও ত্রিপুরার সঙ্গেও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রীগুলো আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো।

এর আগে, রোববার (২৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ১০০টি কার্টনে করে ৭০০ পিস (৫০০ কেজি) কিউভেইরাটি জাতের ত্রিপুরার বিখ্যাত আনারাস উপহার পাঠিয়ে ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()