সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

জেলার সবচেয়ে বড় গরু রাজাবাবুর ওজন ৪০ মণ, দাম ২০ লাখ

কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনায় এসেছে হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের রাজাবাবু। আনুমানিক ৪০ মণ ওজনের গরুটির চলন এবং খাবারের ধরনের জন্যই তার এমন নাম রাখা। ৬ ফুট ২ ইঞ্চির উচ্চতার গরুটি দেখতেও বেশ মোটাতাজা।

লাইভস্টক

কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনায় এসেছে হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের রাজাবাবু। আনুমানিক ৪০ মণ ওজনের গরুটির চলন এবং খাবারের ধরনের জন্যই তার এমন নাম রাখা। ৬ ফুট ২ ইঞ্চির উচ্চতার গরুটি দেখতেও বেশ মোটাতাজা।

উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জুলফিকার আলী এই বৃহদাকার গরুটির মালিক। গরুটিকে দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন তার বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। জুলফিকার আলি গরুটির দাম হাঁকছেন ২০ লাখ টাকা।

রাজাবাবুকে দেখতে আসা জেসমিন খাতুন, আজহারুল ইসলামসহ কয়েকজন বলেন, আমাদের এলাকায় এতো বড় গরু কোথাও নেই৷ তাই গুরুটিকে আমরা দেখতে এসেছি। আমরা এত বড় কোরবানির গরু এর আগে কখনো দেখিনি।

গরুটির মালিক জুলফিকার আলী বলেন, কোরবানির ঈদকে ঘিরে এরইমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা ষাঁড়টি দেখতে আসছে। একেকজন একেক রকম দাম বলছে। তবে কাঙ্ক্ষিত দাম এখনো কেউ বলেনি। ইচ্ছা ছিল স্থানীয়ভাবে দাম না পেলে চট্টগ্রামের হাটে পাঠাবো। তবে কয়েকদিন থেকে আমি অসুস্থ। তাই একটু কম দাম হলেও এখানেই বিক্রি করবো।

তিনি আরও বলেন, এক বছর আগে জেলার ভোলাহাট উপজেলা থেকে গরুটি ৫ লাখ টাকা দিয়ে কিনে এনেছিলাম। তখন থেকে প্রাকৃতিক উপায়ে কোনো প্রকার ওষুধ ছাড়াই লালন-পালন করছি ষাঁড়টিকে। এখন ষাঁড়টির ওজন প্রায় ৪০ মণ। দাম চাচ্ছি ২০ লাখ টাকা।

শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শাহাদাৎ হোসেন বলেন বলেন, রাজাবাবু জেলার মধ্যে সবচেয়ে বড় ষাঁড়। ষাঁড়টিকে বিক্রির জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে।

এর আগে গত বছর সম্রাট নামের একটি কালো রঙের ষাঁড় লালন-পালন করেছিলেন এই খামারি। যার ওজন ছিল প্রায় ৩২ মণ।সোহান মাহমুদ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()