লাইভস্টকজমে উঠলেও বেচাকেনা নেই কোরবানির পশুরহাটে
ভৈরবে জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার রসুলপুরসহ উপজেলার বিভিন্ন বাজারে পশু উঠলেও বেচাকেনা তেমন শুরু হয়নি।
লাইভস্টকভৈরবে জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার রসুলপুরসহ উপজেলার বিভিন্ন বাজারে পশু উঠলেও বেচাকেনা তেমন শুরু হয়নি।
লাইভস্টকউচ্চতায় ৩ থেকে ৪ ফুট বা তারও বেশি। লম্বায় অন্তত ৫ ফুট। লম্বা কানের সঙ্গে দীর্ঘ এক ফুটের বড় শিং। গায়ের রং হালকা গোলাপি ও ধূসর সাদাটে। নাম তাদের হাসা ও হাসি। রাজধানীর শাহজাহানপুর পশুর হাটের ক্রেতা-সাধারণের কাছে এ হাসা-হাসিই এখন প্রধান আকর্ষণ।
লাইভস্টকরাজধানীর গাবতলী পশুর হাটের মাঝখানে ক্রেতা-ব্যাপারীদের মধ্যে চলছে বাহাস। তিন মণ মাংস মিলবে এমন গরুর দাম হাঁকা হচ্ছে ৯৬ হাজার থেকে এক লাখ টাকা। আর চার মণ মাংস মিলবে এমন একটি দেশি মাঝারি গরুর দাম এক লাখ ৩০ হাজার টাকা চাওয়া হচ্ছে। ফলে দেখা গেছে গত বছর থেকে এবার তিন মণ ওজনের গরুর দাম ২৪-৩০ হাজার টাকা বেশ
লাইভস্টকএক সপ্তাহ পরই পবিত্র ঈদুল আজহা। জেলার সবচেয়ে বড় গরু হিসেবে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে 'সুলতান'র নাম। ১০ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার এ ষাঁড়টির ওজন ১২০০ কেজি। দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা।
লাইভস্টকঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুর জেলার হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। সাধ্যমতো পশু কিনছেন ক্রেতারা। গতবারের চেয়ে দাম ভালো পাওয়ায় খুশি খামারি ও কৃষকরাও। তবে আশানুরূপ বেচাকেনা নেই হাটগুলোতে।
লাইভস্টকখুলনার জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুরহাট উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার (২২ জুন) সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক সকালে এ হাটের উদ্বোধন করেন।
লাইভস্টককোরবানির ঈদ উপলক্ষে পিরোজপুরে জমে উঠেছে পশুর হাট। ঈদ যত ঘনিয়ে আসছে জেলার হাটগুলোতে বেচাকেনার পরিমাণ ততই বাড়ছে। তবে গতবছরের তুলনায় এবার গরুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
লাইভস্টকশখে কিংবা বাণিজ্যিকভাবে সাভারের প্রায় প্রতিটি মহল্লায় রয়েছে গরুর খামার। কিন্তু তাদের ফাঁকে সন্ধান পাওয়া গেছে ভিন্ন এক মহিষের খামারের। যেখানে নানা জাতের তিনশোর বেশি মহিষ রয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে মহিষগুলো লালন-পালন করা হচ্ছে বলে জানান খামার মালিক।
লাইভস্টকলক্ষ্মীপুরে এবার কোরবানির ঈদ উপলক্ষে বড় গরুর সংখ্যা বেশি। জেলার খামারিদের কাছে প্রায় ১২ থেকে ২৫ মণ ওজনের ৮০০ গরু রয়েছে। ক্রেতারাও বিভিন্ন খামারে ছুটে যাচ্ছেন বড় গরুর চাহিদা নিয়ে। এবার প্রায় ২ হাজার কেজি ওজনের গরুরও দেখা মিলেছে লক্ষ্মীপুরে।
লাইভস্টকপবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেরপুরে এক লাখ ৯০ হাজার ৫২০টি পশু প্রস্তুত করা হয়েছে। জেলায় চাহিদা রয়েছে ৯০ হাজার ১১২টি পশুর। উদ্বৃত্ত এক লাখ ৪০৮টি পশু বিক্রি হবে দেশের বিভিন্ন স্থানে। এরই মধ্যে জমে উঠেছে জেলার পশুহাটগুলো।
লাইভস্টকঈদুল আজহায় নগরবাসীর পশু কোরবানি সহজ করতে রাজধানীর দুই সিটিতে ১৯টি হাট বসছে এবার। হাটের প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। কয়েকটি হাটের কিছু কাজ বাকি থাকলেও দিনরাত চলছে কর্মজজ্ঞ। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার (২৩ জুন) থেকেই বেচা-কেনা শুরু হবে।
লাইভস্টকদরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ক্রেতারা এরইমধ্যে কোরবানির পশু কেনা শুরু করেছেন। পশুর হাটগুলোর সঙ্গে সঙ্গে ক্রেতারা পছন্দের গরু কিনতে বিভিন্ন খামারেও যাচ্ছেন।
লাইভস্টকটানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় সুনামগঞ্জের ২০ লাখেরও বেশি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে যেমন সীমান্তের তিন লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়ার শঙ্কায় পড়েছেন তেমনি চরম বিপাকে পড়েছেন জেলার গবাদিপশু লালনপালন করা খামারিরা।