সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ম্যাংগো ট্রেনে চড়ে ঢাকায় যাবে কোরবানির পশু

ঈদুল আজহাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে কোরবানির পশু ঢাকা নেওয়ার ব্যবস্থা করেছে রেলওয়ে। তবে এবার আলাদাভাবে 'ক্যাটল স্পেশাল ট্রেন' চালু হবে না বলে জানিয়েছেন তারা। ম্যাংগো স্পেশাল ট্রেনের আলাদা ওয়াগনে পরিবহন করা হবে কোরবানির পশু।

লাইভস্টক

ঈদুল আজহাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে কোরবানির পশু ঢাকা নেওয়ার ব্যবস্থা করেছে রেলওয়ে। তবে এবার আলাদাভাবে 'ক্যাটল স্পেশাল ট্রেন' চালু হবে না বলে জানিয়েছেন তারা। ম্যাংগো স্পেশাল ট্রেনের আলাদা ওয়াগনে পরিবহন করা হবে কোরবানির পশু।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহ জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৃতীয়বারের মতো খামারি-ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ঢাকা রুটে ম্যাংগো স্পেশাল ট্রেনের আলাদা ওয়াগনে কোরবানির পশু ঢাকায় পাঠানো হবে। ট্রেনটি বিকেল ৪টায় রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। পথে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনসহ আরও ছয়টি স্টেশনে কোরবানির পশু নিয়ে গভীর রাতে ঢাকার তেজগাঁও পৌঁছাবে।

প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ, কাঁকনহাট, রাজশাহী থেকে একটি ওয়াগনের ভাড়া হবে ১১ হাজার ৮৩০ টাকা। এসব স্টেশন থেকে একটি গরু পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা।

শনিবার (২৪ জুন) থেকে ম্যাংগো ট্রেনে করে কোরবানির পশু পরিবহন করা যাবে। চলবে টানা তিনদিন (২৬ জুন পর্যন্ত)।

প্রথমে কোরবানি পশু ও আম নিয়ে জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে বিকেল ৪টায় ছাড়বে ট্রেনটি। চাঁপাইনবাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিকেল ৬টা, কাঁকনহাট রেলওয়ে স্টেশন থেকে বিকেল ৬টা ৪০ মিনিট, বড়াল ব্রিজ থেকে রাত ৯টা ২৫ মিনিট, সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে রাত ১০টা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে রাত ১০টা ৪০ মিনিটে গরু নিয়ে ছেড়ে যাবে তেজগাঁওয়ের উদ্দেশ্যে। মাঝে জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আম বুকিং করার জন্য দাঁড়াবে। ট্রেনটি তেজগাঁও পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()