পরিবেশভোঁদড় কি ফিরবে? খোকার নাচন দেখবে?
ছেলেবেলায় বাংলা পাঠ্য বইয়ের ছড়া,'ওরে ভোঁদড় ফিরে চা, খোকার নাচন দেখে যা'। এই ছড়ার পাশে থাকা ছবিটিতে দেখা গিয়েছে, ছোট্ট খোকাকে মা গোসল করানোর সময় তা তাকিয়ে দেখছে দুটি ভোঁদড়। তাইত কবি তার ছড়ায় টেনেছেন ভোঁদড় প্রসঙ্গ। এ ছড়ার কথা আর ছবিই প্রমাণ করে, আগে সচরাচর ভোঁদড় দেখা যেত। তবে এখন আর তেমন ভোঁদড় দেখা যা












