সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৮ কিমি/ঘ

শ্রীমঙ্গলে কোয়ার্টারে লুকিয়ে ছিল বিশালাকৃতির পদ্মগোখরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন কোয়ার্টারে উত্তম আচার্যের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন কোয়ার্টারে উত্তম আচার্যের বাসায় একটি সাপ দেখতে পেয়ে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ গিয়ে সাপটি শনাক্ত করেন। তারা সাপটিকে পদ্মগোখরা বলে শনাক্ত করেন। এটি অত্যন্ত বিষধর একটি সাপ। পরে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

মাহিদুল ইসলাম/এসআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

শুকনো মৌসুমে যমুনার ভাঙন, আতঙ্কে ফুলছড়ির উড়িয়া ইউনিয়নের মানুষপরিবেশ

শুকনো মৌসুমে যমুনার ভাঙন, আতঙ্কে ফুলছড়ির উড়িয়া ইউনিয়নের মানুষ

গাইবান্ধার ফুলছড়িতে ৭ নভেম্বর ভোরে এক ঘণ্টায় জিওব্যাগসহ অন্তত ২০ ফুট তীর নদীতে গেছে; পাউবো বলছে, বিশ্বব্যাংকের অনুমোদিত প্রকল্পের বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা হবে।

নিউজবাংলা ২৪১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
বাঁশিতে পাখির ডাক নকল করে চিতলমারী-মোল্লাহাটের বিলে অতিথি পাখি শিকারপরিবেশ

বাঁশিতে পাখির ডাক নকল করে চিতলমারী-মোল্লাহাটের বিলে অতিথি পাখি শিকার

বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাটের বিলে রাতে বাঁশি ও যন্ত্রে ডাক নকল করে ফাঁদে ফেলা হচ্ছে শীতের অতিথি পাখি; বিক্রি হচ্ছে স্থানীয় হাটে।

ইত্তেফাক১৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শ্রীমঙ্গলের চা-বাগানে বিরল পথ-পরিযায়ী কমন কুক্কুর দেখাপরিবেশ

শ্রীমঙ্গলের চা-বাগানে বিরল পথ-পরিযায়ী কমন কুক্কুর দেখা

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ছায়াগাছের ডালে দেখা গেছে কমন কুক্কু বা গায়ক-কোকিল, যা পরিযায়নের পথে বাংলাদেশে কিছুদিন বিশ্রাম নেওয়া একটি বিরল পাখি।

বাংলা নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)