সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘ

৪৬ দিনের পরিচর্যায় ফুটল পদ্মগোখরার ১৪ ডিম, বের হলো বিষধর বাচ্চা

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অ্যানিমেল শেডে সংরক্ষণ ও পরিচর্যার পর পদ্মগোখরার ১৪টি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে।

পরিবেশ

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অ্যানিমেল শেডে সংরক্ষণ ও পরিচর্যার পর পদ্মগোখরার ১৪টি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে।

দীর্ঘ ৪৬ দিন ধরে বিশেষ নজরদারি ও পরিচর্যার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার পাখিমারা বাজার এলাকার অ্যানিমেল শেডে ডিমগুলো ফুটে ১৪টি বিষধর বাচ্চার জন্ম হয়।

গত ৪ আগস্ট আমতলী উপজেলার বান্দা এলাকায় একটি ঘরে সাপ থাকার খবর পেয়ে উদ্ধার অভিযানে যান সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকারী কাওসার ওরফে হৃদয়। সেখানে সাপটির সন্ধান না পেলেও ঘরের ভেতর তিনি দেখতে পান পদ্মগোখরার ১৪টি ডিম। পরে ডিমগুলো নিরাপদে উদ্ধার করে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর অ্যানিমেল শেডে নেওয়া হয়।

এসময় ডিমের তাপমাত্রা ও আর্দ্রতার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়। ডিমগুলোকে অযথা নড়াচড়া না করিয়ে নিয়মিত নজরদারির মাধ্যমে পরিচর্যা করা হয়। দীর্ঘ ৪৬ দিনের অপেক্ষার পর শুক্রবার একে একে ডিমের খোলস ভেঙে বেরিয়ে আসে পদ্মগোখরার বাচ্চাগুলো।

'অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী'র কলাপাড়া টিম লিডার বাইজিদ মুন্সি বলেন, 'দীর্ঘ অপেক্ষার পর ডিমগুলো থেকে বাচ্চা বের হয়েছে। সাধারণত পদ্মগোখরার ডিম ফুটতে ৬০ থেকে ৭০ দিন সময় লাগতে পারে। তবে তাপমাত্রা ও আর্দ্রতার ওপর ভিত্তি করে এ সময় কম-বেশি হতে পারে।'

তিনি আরও বলেন, একটি স্ত্রী পদ্মগোখরা সাধারণত ১০ থেকে ৩০টি পর্যন্ত ডিম দিতে পারে। ডিম থেকে বের হওয়ার পরপরই বাচ্চাগুলো বিষধর থাকে এবং নিজেরাই চলাফেরা ও শিকার করতে সক্ষম।

সংগঠনটি জানিয়েছে, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও উপকূলীয় বন বিভাগের সঙ্গে পরামর্শ করে তাদের নির্দেশনা অনুযায়ী খুব শিগগির বাচ্চাগুলোকে উপযুক্ত সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, পদ্মগোখরা বিষধর সাপ হলেও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ধার করা বাচ্চাগুলোকে বন বিভাগের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, 'এটি একটি মহতী উদ্যোগ। প্রাণিকূলসহ জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগের কোনো বিকল্প নেই। ডিম থেকে ফোটা বিষধর সাপের বাচ্চাগুলোকে নিবিড় পর্যবেক্ষণ শেষে অবমুক্ত করা হবে।'

আসাদুজ্জামান মিরাজ/এসআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে বেড়িবাঁধের ঢালে এক মাসে ১২ দোকান

ক্ষতিপূরণ দিয়ে ৬৭৩টি স্থাপনা সরানোর পরও কুয়াকাটার গঙ্গামতি ধোলাই মার্কেট এলাকায় পাউবোর বেড়িবাঁধের ঢাল দখল করে রাতের আঁধারে দোকান তোলা হচ্ছে, কাটা পড়ছে বন বিভাগের সৃজিত গাছ।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

শ্রীমঙ্গলে কোয়ার্টারে লুকিয়ে ছিল বিশালাকৃতির পদ্মগোখরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

আন্দামান সাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর আন্দামান সাগরে শনি বা রোববারের মধ্যে লঘুচাপ সৃষ্টি হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে; গতিপথ ওড়িশার দিকে হলেও এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টি বাড়বে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()