সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

‘কালো মানিক’র সেবায় দুই শ্রমিক, দিনে খাবার লাগে ১৫০০ টাকার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সবার নজর কেড়েছে ৩০ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের একটি কালো কুচকুচে ষাঁড়। কালো রঙের জন্য নাম রাখা হয়েছে 'কালো মানিক'। ১৬ লাখ টাকা দাম পেলে এটি বিক্রি করে দেওয়া হবে।

লাইভস্টক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সবার নজর কেড়েছে ৩০ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের একটি কালো কুচকুচে ষাঁড়। কালো রঙের জন্য নাম রাখা হয়েছে 'কালো মানিক'। ১৬ লাখ টাকা দাম পেলে এটি বিক্রি করে দেওয়া হবে।

উপজেলার নুরপুর ইউনিয়নের নছরতপুর গ্রামের আব্দুর রহমান কালা মিয়ার ডেইরি খামারে ষাঁড়টি লালন-পালন করা হচ্ছে। বয়স চার বছর। খামার মালিকের দাবি, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে ষাঁড়টি।

প্রতিদিন দুই বেলা প্রায় ৫০ কেজি খাবার খায় 'কালো মানিক'। খাবারের তালিকায় রয়েছে গমের ভুসি, ডালের ভুসি, ধানের গুঁড়া, ফিড, ভুট্টা, খড়, কাঁচা ঘাস। প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার টাকার খাবার লাগে কালো মানিকের।

বিশালাকৃতির ষাঁড়টি দেখতে আসা তাজউদ্দিন আহমেদ জসিম ও আবু সুফিয়ান পারভেজ জাগো নিউজকে বলেন, 'বিশাল আকৃতির কথা শুনে দেখার আগ্রহ হয়েছিল। তাই দেখতে এসেছি। এর আগে এত বড় সাইজের গরু দেখিনি। ছবি তুলে ফেসবুকে দিয়েছি।'

মাসদুয়েক আগে সড়ক দুর্ঘটনায় মারা যান খামারের মালিক আব্দুর রহমান কালা মিয়া। এরপর থেকে খামারটির দায়িত্ব নেন তার পুত্রবধূ পারুল আক্তার।

আব্দুর রহমান কালা মিয়া ডেইরি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক পারুল আক্তার জাগো নিউজকে বলেন, 'আমার শ্বশুর খুব শখ করে কালো মানিককে লালন-পালন করেছেন। এর ওজন ৩০ মণ। কালো মানিকসহ আমাদের ফার্মে ৪৫টি গরু রয়েছে। এর মধ্যে কালো মানিকই সব চেয়ে বড় গরু। আমার ধারণা, হবিগঞ্জ জেলার মধ্যে আমাদের কালো মানিকই সবচেয়ে বড় গরু হবে।'

তিনি আরও বলেন, 'প্রতিদিন কালো মানিককে ৩-৪ বার গোসল করানো লাগে। খাবার লাগে দেড় হাজার টাকার। তার জন্য রাজশাহী থেকে খাবার নিয়ে আসি। তার পরিচর্যায় দুজন শ্রমিক সবসময়ই লাগে। ১৬ লাখ টাকা দাম পেলে এবার ঈদে বিক্রি করে দেবো।'

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) কৃষিবিদ নাজিম উদ্দিন বলেন, প্রাণিসম্পদ অফিসের সার্বিক তত্ত্বাবধানে দেশীয় পদ্ধতিতে ষাঁড়টি লালন- পালন করা হয়েছে। আশা করছি খামারি কাঙ্ক্ষিত দামে এটি বিক্রি করতে পারবেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()