মৎস্য২৫ বছরের গবেষণায় দেশের প্রথম জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
দীর্ঘ ২৫ বছরের নিরবচ্ছিন্ন গবেষণার পর দেশে প্রথমবারের মতো জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। গবেষকদের দাবি, এটি বিভিন্ন ফসলের রোগ দমন, ফলন বৃদ্ধি, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং মৎস্য খাতে পানির গুণগত মান উন্নত করতে কার্যকর ভূমিকা রাখে।












