কুষ্টিয়ায় সাপের কামড়ে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু
কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) নামের এক মা ও তার সাতমাস বয়সী কন্যাসন্তান নুসরাত জাহানের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) নামের এক মা ও তার সাতমাস বয়সী কন্যাসন্তান নুসরাত জাহানের মৃত্যু হয়েছে।
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ৬-৭ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে সাপ উদ্ধার করেন সাপুড়ে।
খুলনায় ২৮ দিনব্যাপী বৃক্ষমেলায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৭১ হাজার গাছের চারা বিক্রি হয়েছে। বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদযাপন কমিটি আয়োজিত বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
ফরিদপুরের সদরপুরে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে রফিক খন্দকার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় সাপের কামড়ে আরিয়ান (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সময়মতো বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে আমন চাষ নিয়ে শঙ্কায় ছিলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃষকেরা। শেষ সময়ে হলেও বৃষ্টি হওয়ায় নানা প্রতিকূলতা কাটিয়ে আমনের রোপা আবাদে ব্যস্ত সময় পার করছেন প্রায় ১০ হাজার কৃষক। আমনের চারা রোপণ করে সাজিয়ে তুলছেন সবুজ মাঠ। লক্ষ্যমাত্রা পূরণের প্রায় শেষ দিকে। আবহাওয়া অনুকূ
বাড়ির একটি পুকুর পাড়ে ঝুলে আছে অসংখ্য বাদুড়। এক বছর, দুই বছর নয়; প্রায় দেড়শ বছর ধরে তাদের বসবাস এখানে। এছাড়া ঘুঘু, কাক, শালিক, ডাহুক, পানকৌড়ি, দোয়েল, মাছরাঙা, চড়ুই, কাঠঠোকরা, হটটিটিটি, লক্ষ্মীপেঁচাসহ নাম না জানা পাখির দেখা মেলে এখানে।
বরাবরই লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর। সেই লিচুর জেলায় বৈরী আবহাওয়াতেও এবার আমের বাম্পার ফলন হয়েছে। কিন্তু গৌড়মতি আমের দাম একটু বেশি হওয়ায় স্থানীয়ভাবে এর চাহিদা কম। অপরদিকে বিদেশেও রপ্তানির সুযোগ সৃষ্টি না হওয়ায় লোকসানের আশঙ্কায় আমচাষিরা।
চট্টগ্রামের মিরসরাইয়ে বিষাক্ত সাপের কামড়ে গোলাম কিবরিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলে বন্দি চাচা। পুলিশের চাহিদা মতো ঘুষ দিয়েও মুক্তি মেলেনি। এদিকে, মামলা চালানোর মতো বা উকিলকে দেওয়ার মতো নগদ অর্থও নেই পুরো পরিবারের কাছে। তাই চাচাকে জেল থেকে ছাড়াতে উকিলকে প্রিয় পোষা মুরগি দিয়ে দিলো ছোট্ট ভাতিজা। আর এতেই খুশি ওই উকিল, করলেন আইনি লড়াই।
চড়ুই পাখি দেশের সর্বত্র দেখা গেলেও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন মডার্ন মোড়ে দেখা মিলবে এক নতুন অভিজ্ঞতা। হঠাৎ করে হাজারো চড়ুই পাখি দেখে যে কেউ আন্দাজ করতে পারবেন না এগুলো পাখি নাকি অন্য কিছু। কারণ ডালে ডালে এত বেশি পাখি, যা সত্যিই অবাক করার মতো। প্রতিদিনই ভিড় জমান শিক্ষক- শিক্ষ
কুড়িগ্রামে খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছে দুটি বানর। টিনের চাল, ঘরের সানসেটে, গাছের ডালে দাপিয়ে বেড়াচ্ছে প্রাণী দুটি। কোথা থেকে এসেছে জানে না কেউই। পথে যেতে থমকে দাঁড়াচ্ছে উৎসুক মানুষ। তবে আতঙ্কে আছেন কেউ কেউ।
বর্ষা মৌসুমে ফরিদপুরের বিভিন্ন স্থানে বেড়েছে সাপের উপদ্রব। বিশেষ করে বিষধর রাসেল ভাইপারেরও দেখা মিলছে। গত দুইদিনে জেলায় বিষাক্ত সাপের কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে।