সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

জেলবন্দি চাচা, মামলার ফি হিসেবে উকিলকে পোষা মুরগি দিলো ভাতিজা

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলে বন্দি চাচা। পুলিশের চাহিদা মতো ঘুষ দিয়েও মুক্তি মেলেনি। এদিকে, মামলা চালানোর মতো বা উকিলকে দেওয়ার মতো নগদ অর্থও নেই পুরো পরিবারের কাছে। তাই চাচাকে জেল থেকে ছাড়াতে উকিলকে প্রিয় পোষা মুরগি দিয়ে দিলো ছোট্ট ভাতিজা। আর এতেই খুশি ওই উকিল, করলেন আইনি লড়াই।

মৎস্য

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলে বন্দি চাচা। পুলিশের চাহিদা মতো ঘুষ দিয়েও মুক্তি মেলেনি। এদিকে, মামলা চালানোর মতো বা উকিলকে দেওয়ার মতো নগদ অর্থও নেই পুরো পরিবারের কাছে। তাই চাচাকে জেল থেকে ছাড়াতে উকিলকে প্রিয় পোষা মুরগি দিয়ে দিলো ছোট্ট ভাতিজা। আর এতেই খুশি ওই উকিল, করলেন আইনি লড়াই।

ঘটনাটি পাকিস্তানের লাহোরের। দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজের প্রতিবেদনে জানানো হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারাবন্দি রয়েছেন লাহোরের বাসিন্দা মহসিন আব্বাস। কিন্তু আইনি লড়াই চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই তার পরিবারের। এ কারণেই এক আইনজীবীর দারস্থ হয়ে ফি হিসেবে বাড়িতে পোষা মুরগি দিতে চান আব্বাসের পরিবারের সদস্যরা। পুরো ঘটনা শুনে তাদের পক্ষে কাজ করতে রাজিও হন ওই উকিল।

আরও পড়ুন: খাড়া পাহাড়ের গায়ে ছোট্ট দোকান, মিলবে নাশতাও!

শুক্রবার লাহোরের এন্টি-টেররিজম আদালতে আদালতে মহসিন আব্বাসের শুনানি ছিল। এতে একজন উকিল তার পক্ষে আইনি লড়াই করেন। আব্বাসের পরিবারের কাছে নগদ অর্থ না থাকায় তারা ফি হিসেবে উকিলকে মুরগি দেন। মুরগিটি আব্বাসের ভাতিজা আয়ানের। ভাতিজাকে লালন-পালন করতেন আব্বাসই। তবে উকিলের হাতে প্রিয় মুরগিটি তুলে দেওয়ার সময় কাঁদতে দেখা যায় শিশুটিকে।

আরও পড়ুন: পোষা কুকুর নিয়ে ঝগড়া, ২ প্রতিবেশীকে গুলি করে হত্যা

এদিকে, ওই আইনজীবী জানিয়েছেন, আব্বাসকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাত্তোকি নামক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ছেড়ে দিতে পুলিশ ২৫ হাজার রুপি ঘুষ দাবি করে। পুলিশের আবদার পূরণও করে তার পরিবার। কিন্তু ছেড়ে দেওয়ার বদলে পাত্তোকি পুলিশ আব্বাসকে লাহোর পুলিশের হাতে তুলে দেয়। আব্বাস কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না ও এর পক্ষে তার কাছে শক্ত প্রমাণও রয়েছে বলে দাবি এ আইনজীবীর।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

রোমে ইতালির সঙ্গে মৎস্য-প্রাণিসম্পদ সমঝোতায় আগ্রহ, খামারিরা আসবেন কৃষক কার্ডে

রোমে এফএও সদর দপ্তরের অনুষ্ঠানের সাইডলাইনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও ইতালির কৃষি মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি লুইজি দে’এরামোর বৈঠকে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য ও ব্লু ইকোনমিতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারকের বিষয়ে দুই পক্ষ আগ্রহ জানিয়েছে।

কৃষি সংবাদ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

ঐতিহ্যবাহী দেশীয় মাছ

আমাদের দেশের অধিকাংশ ঐতিহ্যবাহী দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছু টিকে আছে আমাদের মাছ চাষিদের কল্যাণে। আসুন ছবির মাধ্যমে আজ আমরা কিছু ঐতিহ্যবাহী দেশীয় মাছ দেখে নেই।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ভারত থেকে ইলিশ আমদানির অনুমতি: মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশ

মন্ত্রণালয়কে না জানিয়ে গুজরাট থেকে ইলিশ আমদানির অনুমোদন দেওয়ায় মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনককে রোববার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; এনবিআরের হিসাবে জুলাই-আগস্টে বেনাপোল দিয়ে ২২টি প্রতিষ্ঠান ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ এনেছে, আমদানিমূল্য

কৃষি সংবাদ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()