সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

খুলনায় বৃক্ষমেলায় ৮০ লাখ টাকার চারা বিক্রি

খুলনায় ২৮ দিনব্যাপী বৃক্ষমেলায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৭১ হাজার গাছের চারা বিক্রি হয়েছে। বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদযাপন কমিটি আয়োজিত বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

পরিবেশ

খুলনায় ২৮ দিনব্যাপী বৃক্ষমেলায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৭১ হাজার গাছের চারা বিক্রি হয়েছে। বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদযাপন কমিটি আয়োজিত বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সার্কিট হাউস মাঠে মেলা প্রাঙ্গণে খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন, সুস্থ থাকার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন যা আমরা গাছ থেকে পাই। এজন্য বেশি করে গাছ লাগাতে হবে। সরকারের বিশেষ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং স্বাবলম্বী হচ্ছেন। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও গতিশীল করা প্রয়োজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণসহ প্রতিটি সেক্টরে গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। একটি গাছ কাটলে কমপক্ষে তিনটি গাছ লাগাতে উপমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।

খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. সাজিদ হোসেন, অতিরিক্ত ডিআইজি জয়বেদ চৌধুরী, বন সংরক্ষক মিহির কুমার দে ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্সারি মালিক সমিতির সভাপতি এসএম বদরুল আলম রয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন এবং বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

আলমগীর হান্নান/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()