ফলবিদেশি ফলের দাম বাড়ায় দেশি ফলে ঝুঁকছেন ক্রেতারা
আমদানি করা ফলের চড়া দামে খুলনায় বাড়ছে দেশি ফলের চাহিদা। আপেল, মালটা, আঙুর, আনার ও কমলার মতো বিদেশি ফলের তুলনায় কম দামে পেঁপে, কলা, তরমুজ, দেশি মালটা, ড্রাগন, আনারস ও আখসহ বিভিন্ন দেশি ফল পাওয়া যাচ্ছে। ফলে পরিবারের চাহিদা মেটাতে অনেক ক্রেতাই এখন বিদেশি ফলের বদলে দেশি ফলে ঝুঁকছেন।












