সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

খুলনার বাজারে সবজিতে স্বস্তি

গত সপ্তাহের তুলনায় খুলনার বাজারে সবজির দাম অনেকটা কমেছে। প্রায় সবজির দাম কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে। এছাড়া ঈদের পর থেকে দীর্ঘ ছুটির কারণে প্রায় ক্রেতাশূন্য বাজার এখন জমে উঠেছে।

শাকসবজি

গত সপ্তাহের তুলনায় খুলনার বাজারে সবজির দাম অনেকটা কমেছে। প্রায় সবজির দাম কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে। এছাড়া ঈদের পর থেকে দীর্ঘ ছুটির কারণে প্রায় ক্রেতাশূন্য বাজার এখন জমে উঠেছে।

রোববার (২২ জুন) নগরীর গল্লামারি বাজার, মিস্ত্রিপাড়া বাজার, নতুন বাজার, রুপসা বাজার, নিউ মার্কেট, খালিশপুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, পটোল ৩০ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, করলা ৪০-৫০ টাকা, লাউ ৩০-৪০ টাকা, লাল শাক কেজি ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি, পুঁইশাক ৩০ টাকা, কাঁচামরিচ ১০০-১২০ টাকা কেজি, মিষ্টিকুমড়া ৩০ টাকা কেজি, আলু ২৫-৩০ টাকা, কাঁচকলা ২৫ টাকা হালি, শসা ৭০-৮০ টাকা কেজি, পেঁয়াজ ৬০-৭০ টাকা এবং রসুন ৮০-১০০ টাকা।

মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা কেজি, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, লেয়ার মুরগি ২৬০-২৭০ টাকা কেজি দরে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি এবং খাসির মাংস ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই মাছ ২৫০-৩০০, টেংরা ৪০০-৫০০, পাবদা ৩৫০-৪০০, চিংড়ি ৫০০-৬০০ টাকা, ছোট মাছ ২৫০-৩০০ টাকা, তেলাপিয়া ১৫০-১৬০ টাকা, ভেটকি মাছ ৪০০-৫০০ টাকা, দেশি কই মাছ ১৫০ টাকা এবং পাঙাস মাছ ১৩০-১৬০ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় বাজারে বেচাকেনা বেড়েছে। বৃষ্টির কারণে এ সপ্তাহে কিছু সবজির দাম কমেছে। আবার অনেক সবজির দাম কিছুটা বেড়েছে। তবে ফলন ভালো হলে এবং সরবরাহ বৃদ্ধি পেলে দাম স্থিতিশীল থাকবে বলে আশা ব্যবসায়ীদের।

গল্লামারি বাজারের সবজি বিক্রেতা কারিমুল বলেন, এ সপ্তাহে বিক্রি বেড়েছে। সবজির দাম অনেকটা কম। শাক জাতীয় তরকারি ৩০-৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে অনাবৃষ্টি না হলে দাম এমনটা স্থিতিশীলই থাকবে।

গল্লামারি বাজারের মাছ বিক্রেতা আসলাম মিয়া বলেন, মাছের দাম বাড়েনি, আবার কমেওনি। যা ছিল তাই আছে। মাছের ফিডের দাম বেশি হওয়ায় মোকামে মাছের দাম একটু বেশি। ঘেরের বিভিন্ন মাছের দাম ১৫০-৫০০ টাকার মধ্যে রয়েছে।

নতুন বাজারের মাছ বিক্রেতা রফিক বলেন, গত সপ্তাহে মাছের বিক্রি তেমন ছিল না। সবকিছু খোলায় মাছের বিক্রি বেড়েছে। তবে সীমিত লাভে মাছ বিক্রি করতে হচ্ছে। বেশি দাম শুনলে ক্রেতারা মুখ ফিরিয়ে চলে যান।

নতুন বাজারে আসা ফরহাদ হোসেন বলেন, শাক সবজির দাম অনেকটা কমেছে। মুরগির দামও অনেকটা কম রয়েছে। সব কিছুর দাম নাগালে থাকলে মনে স্বস্তি লাগে।

রুপসা বাজারে আসা তাহমিদ আহমেদ বলেন, সপ্তাহে প্রায় দিন এই বাজার থেকেই সদয়পাতি কিনি। অন্যান্য বাজারে তেমন একটা যাওয়া পড়ে না। তাই দাম যাচাই বাছাই কম করা হয়। তবে মুরগির দাম ঈদের আগে থেকেই কম।

মিস্ত্রিপাড়া বাজারে আসা হাবিব বলেন, ব্যাচেলর থাকি, রোজকারের বাজার রোজই করা লাগে। তরকারির দাম প্রতি সপ্তাহে ওঠা নামা করে। তবে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে।

আরিফুর রহমান/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()