সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

খুলনায় বেড়েছে শীতকালীন সবজির দাম

বেশ কিছুদিন ধরে খুলনার বাজারে সবজির দাম কম থাকলেও চলতি সপ্তাহে দাম কিছুটা বেড়েছে। শীতকালীন সব সবজির দাম কেজিতে ৫-১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

শাকসবজি

বেশ কিছুদিন ধরে খুলনার বাজারে সবজির দাম কম থাকলেও চলতি সপ্তাহে দাম কিছুটা বেড়েছে। শীতকালীন সব সবজির দাম কেজিতে ৫-১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) খুলনার নতুন বাজার, রূপসা বাজার ও মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজার ঘুরে দেখা যায়, পালংশাক ৩০ টাকা, ফুলকপি ৪০ টাকা কেজি, লাউ ৪০ টাকা প্রতি পিস, কুমড়া ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, টমেটো ৮০-১০০ টাকা, শিম ৪০ টাকা, কাঁচামরিচ দাম বেড়ে ৮০-১০০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ ৭০-৮০ টাকা দরে এবং রসুন ৭০-৮০ টাকা কেজি দরে এবং আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা কেজি দরে, সোনালি ২৩০ টাকা কেজি দরে ও লেয়ার ২২০-২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, মাছের বাজার রয়েছে স্থিতিশীল। মাছের বাজারে রুই আকারভেদে ২২০-২৫০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৫০০-৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা দরে, পাঙাশ ১৬০-১৮০ টাকা, কাতল ২৪০-২৫০ টাকা কেজি এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, সব সবজির দাম নাগালেই রয়েছে। বাজারে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। পরিবহন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। তবে এ সপ্তাহে সবজির সরবরাহ কিছুটা কমলেও বাজারে সবজি সংকট নেই।

সবজি বিক্রেতা আবেদুল গাজী বলেন, ৩০-৪০ টাকা সবজির দাম থাকা স্বাভাবিক বলেই ধরি। বাজারে সবকিছুর যে দাম তাতে ২০-২৫ টাকায় সবজি পাওয়া দুষ্কর। কৃষকদেরও লাভ কমে গেছে। আমরা খুচরা বিক্রি করে বাজারের দিনে ৪০০-৫০০ টাকা লাভ করাও কষ্ট সাধ্য হয়ে দাঁড়ায়।

নতুন বাজারে আসা সাগর শেখ বলেন, সবজির দাম এ সপ্তাহে কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। অন্যান্য সবকিছুর দাম অপরিবর্তিত রয়েছে।

অন্য একজন ক্রেতা তৌহিদুল শেখ বলেন, বাজারে গত সপ্তাহে ২০-২৫ টাকায় অনেক সবজি পাওয়া গেছে। তুলনামূলক মাছ, সবজি ও মুরগির মাংসের দাম কম রয়েছে। কিন্তু এ সপ্তাহে সবজির দাম অনেকটা বেড়েছে।

আরিফুর রহমান/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()