সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭২%বাতাস ৪ কিমি/ঘ

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের আয়োজনে রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলানায়তনে অনুষ্ঠিত হলো 'ফল উৎসব ২০২৫'। দেশীয় ফলের প্রচার ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই ছিল এ উৎসবের মূল বার্তা।

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের আয়োজনে রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলানায়তনে অনুষ্ঠিত হলো 'ফল উৎসব ২০২৫'। দেশীয় ফলের প্রচার ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই ছিল এ উৎসবের মূল বার্তা।

শনিবার (১২ জুলাই) অনুষ্ঠিত এ ফল উৎসবে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি তৌহিদুর ইসলাম মিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।

আয়োজকরা জানান, এই ফল উৎসবের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও দেশীয় পণ্যের প্রচারে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উৎসবে পরিবেশিত হয় আম, আনারস, আমড়া, কলা, লটকন, ড্রাগন এবং কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল।

অতিথিরা বলেন, দেশের ঐতিহ্যবাহী ফলের পুষ্টিগুণ এবং স্বাদ জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, খুলনা আমাদের দেশের ঐতিহ্যের অংশ। সুন্দরবনের মতো আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলে অবস্থিত। খুলনা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাবেক তথ্যমন্ত্রী দিদার বখত বলেন, সাংবাদিকদের কলমের শক্তিকে কাজে লাগাতে পারলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। ফল সংরক্ষণ ও রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। খুলনা বিভাগ এক বিশাল সম্ভাবনার ঝুঁড়ি—তাকে কাজে লাগাতে হবে। খুলনার নেতৃত্বের অভাবেই এই অঞ্চল পিছিয়ে রয়েছে। এই শূন্যতা পূরণে আমাদেরই এগিয়ে আসতে হবে।

আমার দেশের উপ-সম্পাদক সুলতান মাহমুদ বাদল বলেন, খুলনার উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।

ফোরামের সভাপতি তৌহিদুর ইসলাম মিন্টু বলেন, মৌসুমি ফল হচ্ছে প্রকৃতির এক অনন্য উপহার—এক ধরনের প্রাকৃতিক প্রতিষেধক টিকার মতোই এর কাজ। আমাদের শরীরকে রোগপ্রতিরোধে সহায়তা করে এসব দেশীয় ফল। ঠিক এই ভাবনাকে কেন্দ্র করেই আজকের এই ফল উৎসব। এই উৎসব শুধু ফলভিত্তিক আয়োজনে সীমাবদ্ধ নয়—এটি একটি মিলনমেলারও সুযোগ, যেখানে সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি ও বন্ধনের সেতুবন্ধ গড়ে উঠছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, ঢাকা রিপোর্টার্স ইউনিটের (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানি, বর্তমান সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, খুলনা বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ডা. সাইফুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক নাসির আহমেদ রাসেল।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

জলে ডোবা ধানখেতে পানিফল চাষে লাভ দেখছেন তমলুকের চাষিরা

নিম্নচাপ আর অতিবৃষ্টিতে জমিতে জল জমে ধান পচে যাওয়ায় পশ্চিমবঙ্গের তমলুক ব্লকের চাষিরা পানিফল চাষে ঝুঁকেছেন; প্রতি কাঠায় এক থেকে দেড় কুইন্টাল ফলন, কেজি ৪০ থেকে ৫০ টাকা।

এই সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফুল

শীতের বাগানের জন্য নার্সারিতে সুস্থ চারা চেনার পাঁচ উপায়

নার্সারি থেকে আনা চারা কয়েক দিনেই নেতিয়ে পড়ার বড় কারণ দুর্বল চারা বাছাই; কেনার আগে পাতা, গোড়া, শিকড়, বয়স ও উচ্চতা দেখে নিতে হবে এবং শুধু ফুল দেখে চারা কেনা ঠিক নয়।

জাগো নিউজ ২৪৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

এগোয়া হারালে মার্কিন বাজার বন্ধ নয়, তবে বাড়বে দক্ষিণ আফ্রিকার ফলের শুল্ক

যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকাকে এগোয়া থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়ার পর অর্থনীতিবিদ ওয়ান্ডিলে সিহলোবো হিসাব দিয়েছেন, ২০২৫ সালে ৫০ কোটি ৪০ লাখ ডলারের কৃষিপণ্য রপ্তানিতে মার্কিন শুল্ক গড়ে প্রায় ৩.৪ শতাংশীয় পয়েন্ট বাড়বে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)