সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৫%বাতাস ৫ কিমি/ঘ

সকালে সাপের কামড়, দুপুরে হাসপাতালে যাওয়ার পথে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিষাক্ত সাপের কামড়ে গোলাম কিবরিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বিষাক্ত সাপের কামড়ে গোলাম কিবরিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাম কিবরিয়া ওই এলাকার আব্বাস বাড়ির মৃত নুরুল আবছারের ছেলে।

স্থানীয় শিক্ষক মো. ইয়াসিন বলেন, সকালে গোলাম কিবরিয়া কৃষিজমিতে কীটনাশক দিতে গেলে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। বিষয়টি বাড়িতে এসে কাউকে জানাননি। দুপুরে খাওয়া পর ডোমখালী বাজারের পল্লিচিকিৎসকের কাছে গেলে তিনি তাকে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন গোলাম কিবরিয়া। তিন বছর আগে দেশে এসে কৃষিকাজ শুরু করেন। তার দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। রাত সাড়ে ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

চলনবিলে কচুরিপানা মারতে আগাছানাশক, হুমকিতে মাছ-পাখি; কৃষি বিভাগ বলছে সার বানান

সিংড়াসহ চলনবিলের ৫-৬ হাজার হেক্টর জমিতে কচুরিপানায় রবি চাষ অনিশ্চিত; বিঘায় ৫ থেকে ১০ হাজার টাকা খরচ এড়াতে কৃষকদের একাংশ আগাছানাশক দিচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ প্রাণী।

কৃষি সময়৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

গর্ভের শেষ মাসে বাড়তি গরমে অপরিণত জন্ম ১৮ শতাংশ বেশি, দেখাল রয়টার্সের বিশ্লেষণ

মেক্সিকোর ৮০ লাখের বেশি জন্মের ১৮ বছরের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, গর্ভকালের শেষ মাসে তাপমাত্রা বাড়তি থাকলে অপরিণত জন্ম ১৮ শতাংশ বাড়ে; অভ্যস্ত তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশিতেই ঝুঁকি।

প্রথম আলো৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ভারতে ৯ মাসের ৯২ শতাংশ দিনেই চরম আবহাওয়া, ক্ষতিগ্রস্ত ৪২ লাখ ৫০ হাজার হেক্টর ফসল

সিএসই ও ডাউন টু আর্থের প্রতিবেদনে ৩ হাজার ২২০ জনের মৃত্যু ও ৪৭ হাজার ২৪৪ গবাদিপশু মারা যাওয়ার হিসাব; ফসলের ক্ষতি সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।

ডাউন টু আর্থ৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)