সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস কিমি/ঘ

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিষধর সাপ উদ্ধার

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ৬-৭ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে সাপ উদ্ধার করেন সাপুড়ে।

পরিবেশ

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ৬-৭ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে সাপ উদ্ধার করেন সাপুড়ে।

সাপুড়ে রজত বলেন, একটি গোখরা সাপ সাধারণত ২২ থেকে ৩২ অথবা ৪২টি ডিম পাড়ে। সে হিসেবে এখানে আরও সাপ থাকার সম্ভাবনা রয়েছে।

ফুলগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন বলেন, প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণেও সাপের উপদ্রব দেখা গেছে। এজন্য ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মান্নান মজুমদার বলেন, শুধু উপজেলা পরিষদ প্রাঙ্গণেই নয়, কিছুদিন আগের বন্যার কারণে নদীর পাশে গড়ে উঠা জনবসতিতেও বিষধর সাপের আনাগোনা বেড়েছে।

আরও পড়ুন: শোবার ঘরে মিললো বিষধর গোখরা সাপের ২২ বাচ্চা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের বিজ্ঞানসম্মত এবং আধুনিক চিকিৎসা রয়েছে। ওঝা বা বৈদ্যর কাছে নিলে শুধু সময়ই নষ্ট হয় না রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

ফুলগাজীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বলেন, ১৭ আগস্ট উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র থেকে সাপের ডিমসহ একটি গোখরা সাপ উদ্ধার করা হয়। উপজেলা প্রাঙ্গণে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ওষুধ ছিটানো হবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()