পরিবেশরাতের আঁধারে লোনাপানি ঢুকিয়ে ১০ হাজার বিঘা ফসলি জমি নষ্ট
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দীর্ঘদিন ধরেই উপকূলীয় জেলা সাতক্ষীরা লড়ছে লবণাক্ততার সঙ্গে। ঘূর্ণিঝড়, ভাঙা বেড়িবাঁধ আর জোয়ারের পানিতে বারবার কৃষি জমি নষ্ট হওয়ার পর নানা উদ্যোগে যখন চাষাবাদ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক সেইসময় আশাশুনি উপজেলায় রাতের আঁধারে স্লুইসগেট খুলে লোনাপানি প্রবেশ করানোর ঘটনা












