পাঙাশ মাছ দিয়ে মাছের ঝোল, ভাজা কিংবা ভর্তা প্রায়ই রান্না হয়। কিন্তু প্রতিদিনের পরিচিত এই মাছ দিয়েই তৈরি করা যায় একেবারে অন্যরকম একটি পদ।
একই মাছ দিয়ে বানিয়ে ফেলুন একটু অন্যরকম স্বাদের পাঙাশ মাছের কোপ্তা। গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে এই মসলাদার পদ হতে পারে দুপুর বা রাতের খাবারের দারুণ আকর্ষণ। বাড়ির প্রতিদিনের রান্নায় একটু নতুনত্ব আনতে এই রেসিপি ট্রাই করতে পারেন।
উপকরণ
প্রস্তুত প্রণালি
প্রথমে পাঙাশ মাছের টুকরোগুলো সেদ্ধ বা ভাপিয়ে নিন। ঠান্ডা হলে ভালোভাবে কাঁটা বেছে মাছের মাংস আলাদা করে নিন। চাইলে কাঁচা মাছের টুকরো থেকেও কাঁটা ও চামড়া বাদ দিয়ে সরাসরি ব্লেন্ডারে হালকা করে কিমা করে নিতে পারেন। এবার একটি বড় বাটিতে মাছের কিমা নিন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ১ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা দিন।
সামান্য হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, ১টি ডিম এবং পরিমাণমতো কর্নফ্লাওয়ার বা বেসন যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মেখে নিন। এরপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ছোট গোল বলের মতো কোপ্তা তৈরি করে রাখুন।
কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করে কোপ্তাগুলো একে একে ছেড়ে দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে উল্টেপাল্টে ভেজে হালকা সোনালি বা বাদামি রং করে নিন। ভাজা হয়ে গেলে কোপ্তাগুলো তুলে একটি প্লেটে রাখুন। অন্য একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে তেজপাতা ও দারুচিনি দিয়ে ফোড়ন দিন। গন্ধ বের হলে পেঁয়াজ বাটা এবং আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে কষাতে থাকুন।
এরপর হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও প্রয়োজনমতো লবণ দিন। এবার টমেটো কুচি বা টমেটোর পেস্ট দিয়ে সব মসলা ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল আলাদা হয়ে এলে বুঝবেন কষানো বেশ ভালো হয়েছে। এই পর্যায়ে ঝোলে হালকা টক স্বাদ আনতে সামান্য ফেটানো টকদই দিয়ে দিন।
দই দেওয়ার পর মসলা ভালোভাবে নেড়ে নিন। মসলা কষানো হয়ে গেলে পরিমাণমতো গরম পানি দিয়ে ঝোল তৈরি করুন। আঁচ বাড়িয়ে ঝোল ফুটিয়ে নিন। ঝোল ফুটে উঠলে সাবধানে আগে থেকে ভেজে রাখা পাঙাশ মাছের কোপ্তাগুলো এতে দিয়ে দিন।
এবার মাঝারি আঁচে কড়াই ঢেকে প্রায় ৫-৭ মিনিট রান্না করুন। এতে কোপ্তার ভেতরে মসলার স্বাদ ঢুকে যাবে এবং ঝোলও কিছুটা ঘন হবে। এবার গরম মসলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।
সূত্র: জাগো নিউজ ২৪




মন্তব্য
(০)