মৎস্যনদীতে নিষেধাজ্ঞা, পদ্মার পাড়ে প্রকাশ্যে ইলিশের হাট: জাজিরায় স্পিডবোট নেই মৎস্য বিভাগের
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও শরীয়তপুরের জাজিরায় পদ্মার পাড়ে প্রকাশ্যে ইলিশ বেচাকেনা হচ্ছে; উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, স্পিডবোট, জনবল ও সরঞ্জামের অভাবে নিয়মিত অভিযান কঠিন।










