ফরিদপুরে বস্তায় ৫০০-৬০০ টাকা বেশি নিচ্ছেন সার ডিলাররা, ডিসির কাছে কৃষকদের আবেদন
ফরিদপুরের চার উপজেলার কৃষকেরা অভিযোগ করেছেন, ডিলাররা সরকার নির্ধারিত দামের চেয়ে কেজিতে ১০-১২ টাকা বেশি নিচ্ছেন এবং ক্যাশ মেমো দিচ্ছেন না; তাঁরা জেলা প্রশাসকের কাছে সরেজমিন তদন্ত চেয়েছেন।

