সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস ৭ কিমি/ঘ

কাঁচকলা দিয়েও তৈরি করা যায় কাবাব

কাবাব খেতে পছন্দ করেন কমবেশি সবাই। সব সময়ই তো গরু মাংসের কাবাব খাওয়া হয়, এবার না হয় কাঁচকলার কাবাবের স্বাদ নিন। খুবই সুস্বাদু ও মুখোরোচক এই কাবাব একবার খেলে আপনার মুখে লেগে থাকবে সব সময়।

কাবাব খেতে পছন্দ করেন কমবেশি সবাই। সব সময়ই তো গরু মাংসের কাবাব খাওয়া হয়, এবার না হয় কাঁচকলার কাবাবের স্বাদ নিন। খুবই সুস্বাদু ও মুখোরোচক এই কাবাব একবার খেলে আপনার মুখে লেগে থাকবে সব সময়।

১. কাঁচা কলা ২টি২. ছোলার ডাল ১ কাপ ৩. কাবাব মসলা ১ চা চামচ ৪. চাট মসলা গুঁড়া আধা চা চামচ ৫. আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ ৬. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ ৭. পেঁয়াজ কুচি ৩-৪ টেবিল চামচ ৮. কাঁচা মরিচ কুচি পরিমাণমতো৯. ডিম ২টি ১০. ব্রেডক্রাম পরিমাণমতো১১. লবণ পরিমাণমতো ও১২. তেল ভাজার জন্য।

প্রথমে কাঁচকলা ভালো করে ধুয়ে খোসাসহ ২ টুকরো করে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ করা কাঁচকলা ঠান্ডা হয়ে গেলে খোসাসেই ব্লেন্ড করে নিন। অন্যদিকে ৪-৫ ঘণ্টা ভেজানো ছোলার ডাল সেদ্ধ করে নিন।

তারপর সেদ্ধ করা ছোলার ডাল ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। তারপর অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি, সব গুঁড়া-বাটা মসলা ও লবণ পরিমাণমতো দিয়ে সবকিছু মেখে নিন।

এবার এতে ব্লেন্ড করা কাঁচকলা ও ছোলার ডাল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর কাবাবের আকৃতি করে নিয়ে ডিমে ডুবিয়ে ও ব্রেডক্রামে গড়িয়ে ১০-১৫ মিনিট ফিজের নরমালে রেখে দিন।

এরপর ফ্রিজ থেকে নামিয়ে ডুবো তেলে এপিঠ-ওপিঠ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুন মজার কাঁচকলার কাবাব। পোলাও, বিরিয়ানিরি দারুন মানিয়ে যাবে এই কাবাব।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

পরিবেশ

মন্টানায় বাইসন চরানোর প্রস্তাবে বড় পরিবেশগত ক্ষতি নেই, তবে জননিরাপত্তায় উদ্বেগ

ফিলিপস কাউন্টির ৬৪০ একর রাষ্ট্রীয় ইজারা জমিতে আমেরিকান প্রেইরির প্রস্তাব মূল্যায়ন করে শর্তসাপেক্ষে বড় প্রভাব পায়নি ডিএনআরসি; চরানোর অনুমতি অবশ্য এখনো হয়নি।

নর্দার্ন এজি নেটওয়ার্ক৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ইউরোপে এক বছরে দুগ্ধখামারের খাদ্য খরচ বাড়ল ২৬ শতাংশ, দুধের দাম নিম্নমুখী

মার্কিন কৃষি বিভাগের বৈদেশিক কৃষি সেবার তথ্যে, দানাশস্য ও তেলবীজের দামে ইউরোপের খামারিদের খরচ বেড়েছে; মধ্যপ্রাচ্যের সংঘাতে সার ও জ্বালানির চাপও যোগ হয়েছে।

The Cattle Site৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

মার্কিন ফিডলটে হালকা বাছুরই বেশি শ্বাসরোগে ভোগে, লিখিত জীবনিরাপত্তা পরিকল্পনা কম

এপিআইএসের ফিডলট ২০২১ সমীক্ষার দ্বিতীয় প্রতিবেদন বলছে, ১২.২ শতাংশ গবাদিপশু শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছে এবং ৯০ শতাংশের বেশি ফিডলটে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়েছে।

The Cattle Site৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)