সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মৎস্য

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলো পদ্মার রুপালি ইলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ট্রাকে করে প্রথম ধাপের ৩০ থেকে ৩৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করে।

ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া তিনি ভারতকে এও আশ্বস্ত করেছেন যে তারা ক্ষমতায় এলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেবেন না।

জিলেট ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে পণ্য বিতরণের চুক্তি বাতিল করেছে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি)। এই সিদ্ধান্ত আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে জিলেট ইন্ডিয়া লিমিটেড। তবে ঠিক কী কারণে এই বিতরণ চুক্তি বাতিল হয়েছে তা জানা যায়নি।

ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পরমাণু শক্তিধর কোনো দেশ পরমাণু শক্তি নেই এমন দেশকে সাহায্য করলে তা যৌথ আক্রমণ বলে ধরে নেবে রাশিয়া। পুতিনের এই সিদ্ধান্ত রাশিয়ার পারমাণবিক হামলার রাস্তা প্রশস্ত করলো বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররামে শিয়া ও সুন্নি জনজাতির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন আরও অনেকে। বিরোধ শুরু হয়েছিল দিন পাঁচেক আগে। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত। পরে সেই বিরোধ বড় আকার নেয়।

নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির খবর সত্য নয়। এদিকে, নেতানিয়াহুর দপ্তর বলেছে, যুদ্ধবিরতির এই প্রস্তাব যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের। প্রধানমন্ত্রী এটি এখন পর্যন্ত দেখেননি, কোনো জবাবও দেননি। ইসরায়েলি বাহিনীগুলোকে দেওয়া পরিকল্পনা অনুযায়ী সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

লেবাননে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বেশ কয়েকটি আবর দেশ। এর মধ্যেই বুধবার (২৫ সেপ্টেম্বর) লেবাননে ২১ দিনের 'অস্থায়ী যুদ্ধবিরতির' জন্য একটি যৌথ বিবৃতি দেয় এসব দেশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনের জন্য আরও ৩৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ইউক্রেনের জন্য গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষা, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ক্লাস্টার যুদ্ধাস্ত্র, হালকা কৌশলগত যানবাহনসহ বিপুল পরিমাণ সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র।

সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় মোহাম্মদ আল-গামদি নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে এর আগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে সেই সাজা বাতিল করেন আদালত। এর দুই মাসেরও কম সময়ের মধ্যে সৌদি আদালত নতুন সাজা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন অভিযুক্তের ভাই সাঈদ আল-গামদি।

পাকিস্তানকে আরও ৭০০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বুধবার (২৫ সেপ্টেম্বর) এই বর্ধিত তহবিল সুবিধার (ইএফএফ) অনুমোদন করেছে আইএমএফের পরিচালনা পর্ষদ, যা দক্ষিণ এশীয় দেশটির চাপে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এসএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ইলিশের উল্টো যাত্রা

একসময় গল্পটা ছিল উল্টো। পদ্মা-মেঘনার ইলিশ সীমান্ত পেরিয়ে যেত পশ্চিমবঙ্গের বাজারে। কলকাতার বাঙালির কাছে বাংলাদেশের ইলিশ ছিল বিশেষ আকর্ষণের নাম। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে উৎসবের আবহ তৈরি হতো। আর এখন সেই গল্পে যেন হঠাৎ উল্টো পাতা খুলেছে। ভারত থেকে ইলিশ আসছে বাংল

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৭ মিনিটের পড়া
মৎস্য

পদ্মা-মেঘনার ইলিশ কেন এত সুস্বাদু: রহস্য মাছে নয়, তার খাবারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, মোহনার প্ল্যাঙ্কটনে চর্বি জমেই স্বাদ তৈরি হয়; দেশের ইলিশের মাত্র ২ শতাংশ সরাসরি পদ্মার, বড় ও সুস্বাদু ইলিশের বেশির ভাগ আসে মেঘনার অববাহিকা থেকে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

হাতিয়ায় জালে ২৮০ কেজির শাপলাপাতা মাছ, সংরক্ষিত প্রজাতি বিক্রি হলো ৯০ হাজার টাকায়

বন্য প্রাণী আইনে শিকার ও বিক্রি নিষিদ্ধ হলেও মেঘনায় ধরা পড়া সাত মণ ওজনের মাছটি চেয়ারম্যানঘাটে কেটে টুকরা করে বিক্রি হয়েছে; জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মৎস্য আইনে সরাসরি নিষিদ্ধ নয়, তবে বন আইনে বিপন্ন প্রজাতি।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()