সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৬%বাতাস ৫ কিমি/ঘ

পেঁয়াজের পর চালের দাম কেন বেড়ে চলেছে?

বাংলাদেশে পেঁয়াজের দাম নিয়ে বাজারে হুলস্থূল কাণ্ড চলার মধ্যেই সব ধরণের চালের দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

বাংলাদেশে পেঁয়াজের দাম নিয়ে বাজারে হুলস্থূল কাণ্ড চলার মধ্যেই সব ধরণের চালের দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

আড়তদার, মিল মালিক কিংবা খুচরো বিক্রেতা- সবাই একবাক্যে বলছেন এ সময়ে এভাবে চালের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই।

খাদ্যমন্ত্রী সাধন মজুমদারনিজেও বলেছেন যে দেশে চালের পর্যাপ্ত মজুত আছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই।

এমনকি সাম্প্রতিক ঘূর্ণিঝড় বুলবুলের সময়ে যাতে করে কোনো সংকট তৈরি না হয় সেজন্য অগ্রিম সতর্ক অবস্থান নিয়েছিলো মন্ত্রণালয় ।

টিসিবির হিসেবে আজ চিকন চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৬০ টাকা পর্যন্ত আর নাজির/মিনিকেট সাধারণ মান ৪৮থেকে ৫৩ টাকা; আর উত্তম মানের চাল ৫৩ থেকে ৬০ টাকা পর্যন্ত। আর মোটা চাল অর্থাৎ স্বর্ণা/চায়না/ইরি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে।

অথচ এক সপ্তাহ আগে এগারই নভেম্বর এই মোটা চাল বিক্রি হয়েছ ২৮ থেকে ৪০ টাকা দরে। এমনকি সরু বা চিকন চাল ছিলো ৪৫ তেকে ৫৬ টাকার মধ্যে।

তবে গত বছর নভেম্বরের এই সময়েও চালের দাম হুট করে বেড়ে গিয়েছিলো।

তারও আগে ২০১৭ সালের সেপ্টেম্বরেও চালের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তুমুল শোরগোল শুরু হলে তখনকার বাণিজ্যমন্ত্রী দুজন চালকল নেতার বিরুদ্ধে মজুতদারির অভিযোগ এনে তাদের গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছিলেন।

তবে এবার পেঁয়াজ নিয়ে যখন তুমুল আলোচনার ঝড় চলছে, তার মধ্যে চালের দাম বাড়ছে কেনো - তা নিয়ে চলছে আলোচনা।

এমন প্রশ্নের জবাবে রাজধানীর বাবুবাজারের শিল্পী রাইস এজেন্সির মালিক কাওসার হোসেন বলছেন, যে দামে এখন চাল বিক্রি হচ্ছে সেটি বছরের এ সময়ে সাধারণত যে দামে চাল বিক্রি হয় তার চেয়ে কেজি প্রতি গড়ে ৪/৫ টাকা করে বেশি।

বিবিসি বাংলাসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

যুক্তরাজ্যে কৃষিজমির নিলামে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দর

কামব্রিয়া, ওয়েলস, ডেভন ও সমারসেটের জমি বিক্রয় প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, নিলামে স্থানীয় ও বিদেশি ক্রেতাদের জোর প্রতিযোগিতায় বেশ কয়েকটি খালি জমির খণ্ড প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছে।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

মতামত: খামারের বহুমুখীকরণ শুরু হোক লক্ষ্য দিয়ে, বিয়ের হল দিয়ে নয়

রুরাল সলিউশনসের স্যালি অরমিস্টন ফার্মার্স উইকলিতে লিখেছেন, খামারের বহুমুখীকরণ এখন টিকে থাকার দীর্ঘমেয়াদি কৌশল, তাই শুরু করতে হবে পরিবার কী চায় সেই প্রশ্ন দিয়ে।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)