সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩১°মেঘলাআর্দ্রতা ৬০%বাতাস ৫ কিমি/ঘ

কাঁচা টমেটোর ভাজি যে কারণে খাবেন, যেভাবে রাঁধবেন

প্রতিদিনের খাবারে একঘেয়েমি চলে আসা খুবই স্বাভাবিক। বিশেষ করে ভাতের সঙ্গে একই ধরনের তরকারি খেতে খেতে অনেকেই নতুন স্বাদের খোঁজ করেন। এমন সময় একটু টক-ঝাল কিছু হলে খাওয়ার রুচি অনেকটাই বেড়ে যায়।

প্রতিদিনের খাবারে একঘেয়েমি চলে আসা খুবই স্বাভাবিক। বিশেষ করে ভাতের সঙ্গে একই ধরনের তরকারি খেতে খেতে অনেকেই নতুন স্বাদের খোঁজ করেন। এমন সময় একটু টক-ঝাল কিছু হলে খাওয়ার রুচি অনেকটাই বেড়ে যায়।

কাঁচা টমেটো দিয়ে তৈরি ভাজি এমনই একটি সহজ পদ, যা স্বাদে ভিন্নতা আনে। টমেটোর টক স্বাদ আর হালকা মসলার মিশেলে এটি হয়ে ওঠে দারুণ মুখরোচক। কম উপকরণে দ্রুত তৈরি করা যায় বলেই এটি ব্যস্ত সময়ের জন্যও উপযোগী।

তবে কাঁচা টমেটো ভাজি কেবল একটি সুস্বাদু পদই নয়, এটি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী -

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।যদিও রান্না করার ফলে ভিটামিন সি কিছুটা কমে যায়।

২. দৃষ্টিশক্তি ও চোখের সুরক্ষা: এতে থাকা ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন চোখের সুস্থতা রক্ষা করে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।

৩. হাড় ও দাঁতের স্বাস্থ্য: কাঁচা টমেটোতে থাকা ভিটামিন কে এবং ফসফেট শীতকালে হাড়ের ক্ষয়রোধ করতে এবং বাতের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা পালন করে।

৪. হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস: এতে লাইকোপেন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। রান্না করলে এই লাইকোপেন আরও বেশি সক্রিয় হয়ে ওঠে, যা হৃদরোগ ও নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে।

৫ হজমে সহায়ক: এর উচ্চমানের ডায়েটারি ফাইবার হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

৬. রক্তচাপ নিয়ন্ত্রণ: এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৭. ত্বকের উজ্জ্বলতা: ভিটামিন সি ও ই সমৃদ্ধ হওয়ায় এটি ত্বককে সতেজ রাখে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

জেনে নিন কীভাবে ঘরেই সহজভাবে বানিয়ে নিতে পারেন কাঁচা টমেটোর এই ভাজি -

উপকরণ১. কাঁচা টমেটো ৩–৪টি ২. পিঁয়াজ কুচি ১টি৩. কাঁচামরিচ ২-৩টি৪. রসুন কুচি ১ চা চামচ৫. হলুদ গুঁড়া সামান্য৬. মরিচ গুঁড়া আধা চা চামচ৭. লবণ স্বাদমতো৮. তেল ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমেই কাঁচ টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে পছন্দমতো আকারের টুকরা করে কেটে একপাশে সরিয়ে রাখুন। কয়েক মিনিটে এর গায়ের পানিটাও শুকিয়ে যাবে। যেকোনো ভাজি করার আগে সবজির পানি ঝরিয়ে নিলে ভাজি নরম হয়ে যায় না। তাছাড়া কড়াইয়ের তেল ছিটে আসার সম্ভাবনাও কমে।

এবার কড়াইতে তেল গরম করে পিঁয়াজ ও কাঁচামরিচ ভেজে নিন। এরপর রসুন কুচি দিয়ে হালকা নেড়ে নিন। তারপর কাঁচা টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নরম হতে দিন।

এবার এতে হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। টমেটো নরম হয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন।

গরম গরম ডাল-ভাতের সঙ্গে এই ভাজির স্বাদের তুলনা হয়না।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

ফসল

এক বছরে পেঁয়াজ বেড়েছে প্রায় ৬ লাখ টন, আলু কমেছে ৩ লাখ টন: বিবিএস

বিবিএসের কৃষি বিভাগের ত্রৈমাসিক প্রতিবেদনে ২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ, আমন, রসুন, শীতকালীন মরিচ, ভুট্টা ও সয়াবিনের উৎপাদন বেড়েছে, কমেছে আলু ও গম।

প্রথম আলো২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

আলু, কিডনি বিন আর মাশরুমে ঘন গরম স্যুপ: সহজ রেসিপি

পেঁয়াজ, মাশরুম, পুদিনা-রোজমেরি ভেজে কর্নস্টার্চ, সয়া সস, সর্ষে, ব্রথ ও আলুতে ফুটিয়ে শেষে সেদ্ধ কিডনি বিন আর দুধ; ফ্রিজে ৩-৪ দিন, ডিপ ফ্রিজে এক মাস রাখা যায়।

আজকের পত্রিকা১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

উল্লাপাড়ায় আগাম খিরা উঠতে শুরু, আড়তে মণ ১,২০০ থেকে ১,২৫০ টাকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩৬০ হেক্টরের লক্ষ্যমাত্রার মধ্যে ২২৫ হেক্টরে খিরা বোনা হয়েছে; চরবদ্ধনগাছা ও চাকশা আড়তে আগাম খিরা চড়া দামে বিকোচ্ছে।

কৃষি সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)