রোজকার স্যুপে একঘেয়েমি এলে বিকেলের নাশতা বা রাতের খাবারে বানাতে পারেন আলু, কিডনি বিন আর মাশরুমের ঘন স্যুপ। হালকা শীতের আবহাওয়ার জন্য রেসিপিটি দিয়েছে আজকের পত্রিকার ফিচার ডেস্ক।
যা লাগবে: ভেগান বাটার, পেঁয়াজকুচি (১টি মাঝারি, প্রায় ২ কাপ), মাশরুম, পুদিনা, রোজমেরি, লবণ ও গোলমরিচ (৩/৪ চা-চামচ বা স্বাদমতো), রসুনের মিহি কুচি, কর্নস্টার্চ, সয়া সস, সর্ষে, ভেজিটেবল ব্রথ, ছোট আলু (প্রায় ৪৫০ গ্রাম, আধা ইঞ্চি কিউব করে কাটা, প্রায় ৩ কাপ), সেদ্ধ কিডনি বিন বা শিমের বীজ (৩ কাপ) এবং দুধ।
বড় পাত্রে মাঝারি আঁচে বাটার গলিয়ে পেঁয়াজকুচি কয়েক মিনিট ভাজুন। এরপর মাশরুম, পুদিনা, রোজমেরি, লবণ ও গোলমরিচ দিয়ে ৭-১০ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাশরুমের পানি বেরিয়ে হালকা বাদামি রং ধরে। রসুনকুচি দিয়ে আরও এক মিনিট ভাজুন।
সবজির ওপর কর্নস্টার্চ ছিটিয়ে ভালো করে নেড়ে মেখে নিন, তারপর সয়া সস ও সর্ষে দিন। এবার ব্রথ আর কিউব করা আলু দিয়ে উচ্চ আঁচে ফোটান। ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে ঢাকনা ছাড়া ১৫-২০ মিনিট রাঁধুন, যতক্ষণ না আলু নরম হয়; মাঝে মাঝে নাড়ুন।
আলু নরম হলে কিডনি বিন ও দুধ মিশিয়ে ঢাকনা ছাড়া আরও ১০-১৫ মিনিট ফোটান, যতক্ষণ না সবজি পুরো নরম হয়ে স্যুপ ঘন হয়। নামানোর পর ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হবে। নামানোর আগে স্বাদ দেখে নিন: নোনতা ভাবের জন্য সয়া সস বা লবণ, টক ভাবের জন্য সামান্য সর্ষে, পাতলা করতে একটু বাড়তি দুধ।
এয়ারটাইট পাত্রে ফ্রিজে ৩-৪ দিন আর ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত ভালো থাকে। পরে গরম করার সময় বেশি ঘন হয়ে গেলে সামান্য ব্রথ, দুধ বা পানি মিশিয়ে নিন।
ছবি: Мыць Денис / উইকিমিডিয়া কমন্স (Public domain)
সূত্র: আজকের পত্রিকা





মন্তব্য
(০)