সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৩%বাতাস ৬ কিমি/ঘ

অতিবৃষ্টিতে কৃষকদের করণীয়

মাঝে মাঝে তাপদাহে মানুষ ও প্রকৃতি অতিষ্ঠ হয়ে ওঠে। আবার হঠাৎ অতিবৃষ্টির শীতল স্পর্শে ধরণীকে শান্ত, শীতল ও শুদ্ধ করে। গাছপালা ধুয়ে-মুছে সবুজ প্রকৃতি যেন মন ভালো করে দেয়। এতে কৃষিকাজেও নিয়ে আসে ব্যাপক ব্যস্ততা। তাই আসুন, জেনে নিই অতিবৃষ্টিতে কৃষকের করণীয় আবশ্যকীয় কাজগুলো সম্পর্কে।

মাঝে মাঝে তাপদাহে মানুষ ও প্রকৃতি অতিষ্ঠ হয়ে ওঠে। আবার হঠাৎ অতিবৃষ্টির শীতল স্পর্শে ধরণীকে শান্ত, শীতল ও শুদ্ধ করে। গাছপালা ধুয়ে-মুছে সবুজ প্রকৃতি যেন মন ভালো করে দেয়। এতে কৃষিকাজেও নিয়ে আসে ব্যাপক ব্যস্ততা। তাই আসুন, জেনে নিই অতিবৃষ্টিতে কৃষকের করণীয় আবশ্যকীয় কাজগুলো সম্পর্কে।

• দ্রুত পরিপক্ব সবজি সংগ্রহ করে ফেলুন। • জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করুন। • জলাবদ্ধতা পরিহারের জন্য সবজির জমির চারপাশে নিষ্কাশন নালা তৈরি করুন। • আমন ধানের জমির নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন, যেন পানি জমতে না পারে। • আমন ধানের জমির আইল উঁচু করে দিন। • সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।• কলা ও দণ্ডায়মান সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন। • আখের ঝাড় বেঁধে দিন। • গবাদিপশু ও হাঁস-মুরগির থাকার জায়গা পরিষ্কার ও শুকনো রাখুন।

• পুকুরের চারপাশ উঁচু করে দিন। সম্ভব হলে চারপাশে জাল বা বাঁশের চাঁটাই দিয়ে ঘিরে দিন। যেন অতিরিক্ত পানিতে মাছ ভেসে না যায়।• বোরো ধানসহ অন্য বীজ উঁচু ও সঠিক পাত্রে সংরক্ষণ করতে হবে, যাতে বৃষ্টি বা আর্দ্রতায় নষ্ট না হয়।• বন্যার আশঙ্কা হলে আগাম রোপণ করা আউশ ধান শতকরা ৮০ ভাগ পাকলেই কেটে মাড়াই-ঝাড়াই করে শুকিয়ে যথাযথ ভাবে সংরক্ষণ করতে হবে।• আমন ধানের বীজতলা তৈরির জন্য উঁচু জমি না পেলে ভাসমান পদ্ধতিতে বীজতলা তৈরি করে চারা উৎপাদন করা যেতে পারে। • খরা ও লবণাক্ত এলাকায় জমির এক কোণে মিনি পুকুর খনন করে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করতে পারেন, যেন পরে সম্পূরক সেচ নিশ্চিত করা যায়।• পরিণত হওয়ার পর বৃষ্টিতে নষ্ট হওয়ার আগে ভুট্টার মোচা সংগ্রহ করে ঘরের বারান্দায় রেখে রোদে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।• এ সময়ে উৎপাদিত শাক-সবজির মধ্যে ডাঁটা, গিমাকলমি, পুঁইশাক, চিচিঙা, ধুন্দল, শসা, ঢ্যাঁড়শ এবং বেগুনের গোড়ার আগাছা পরিষ্কার করে প্রয়োজন হলে মাটি তুলে দিতে হবে।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

লাইভস্টক

৪০টি হাঁস থেকে বছরে ২৫-৩০ লাখ টাকা আয়, পীরগঞ্জের দুই বন্ধুর খামার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আব্দুল মজিদ ও নজরুল ইসলাম তিন বছর আগে ৪০টি হাঁস দিয়ে শুরু করে এখন ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন, সঙ্গে পুকুরে মাছ চাষ। তাঁদের দাবি, বছরে আয় ২৫ থেকে ৩০ লাখ টাকা।

কৃষি সময়৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

এক রাতে ৭০ লাখ টাকার মাছ ভেসে গেছে, তবু ফুলপুরের জাহাঙ্গীরের পুকুর এখন অর্ধশতাধিক

ময়মনসিংহের ফুলপুরে স্যানিটারি ব্যবসা ছেড়ে মাছ চাষে আসা জাহাঙ্গীর আলমের এখন অর্ধশতাধিক পুকুর ও নিজস্ব হ্যাচারি। তাঁর এখনকার উদ্বেগ উৎপাদন নয়, বাড়তে থাকা খরচ ও জলবায়ুর ঝুঁকিতে ব্যবসা টিকিয়ে রাখা।

এগ্রি বার্তা৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কক্সবাজারের ১,৪৬৬ চিংড়ি মহাল সচল করতে উদ্যোগ, পুনর্গঠন হচ্ছে কমিটি

সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় চিংড়ি মহাল কমিটি পুনর্গঠন, নতুন খাজনা নির্ধারণ, আগের অপরিশোধিত সুদ মওকুফ এবং বেলার রিটে ২০১২-১৩ থেকে স্থগিত কক্সবাজারের ১ হাজার ৪৬৬টি চিংড়ি মহাল সচল করতে মামলা দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে।

প্রতিদিনের সংবাদ৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)