সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

সাপের কামড়ে একই মাদরাসার দুই শিক্ষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে একই মাদরাসার দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) দিনগত রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে একই মাদরাসার দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) দিনগত রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮) ও নাঁওগার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম (৩০)। তারা গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামের ইকরা কওমি মডেল মাদরাসায় শিক্ষক ছিলেন।

আরও পড়ুন: গাইবান্ধায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রোববার দিবাগত রাতে শিক্ষকরা তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুজনকে সাপে কামড় দেয়। পরে সহকর্মীরা তাদের শরীর থেকে বিষ নামানোর জন্য গ্রামের একজন কবিরাজের কাছে নিয়ে যান। পরে তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাসেদুল ইসলাম মারা যান। প্রাথমিক চিকিৎসা শেষে অপর শিক্ষক জোবায়েরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

তিনি আরও বলেন, রাসেদুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর জোবায়ের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রয়েছে।

সোহান মাহমুদ/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()