পরিবেশশিক্ষার্থীদের দিয়ে চারার পরিবর্তে ডাল রোপণ, প্রধান শিক্ষক বরখাস্ত
শিক্ষাপ্রতিষ্ঠানে চারা গাছের পরিবর্তে ডাল পুঁতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই শিক্ষক হলেন জেলার কাউখালী উপজেলার ১৪ নং মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদার।











