সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

বন্যপ্রাণী গবেষকদের জন্য ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ

দেশের বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। প্রথমবারের মতো তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বন বিভাগের গবেষকদের জন্য বন্যপ্রাণী গবেষণা অনুদান দেওয়া হবে। চলতি বছর এ খাতে মোট ৫০ লাখ টাকা বিতরণ করা হবে।অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ,

পরিবেশ

দেশের বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। প্রথমবারের মতো তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বন বিভাগের গবেষকদের জন্য বন্যপ্রাণী গবেষণা অনুদান দেওয়া হবে। চলতি বছর এ খাতে মোট ৫০ লাখ টাকা বিতরণ করা হবে।অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে সারাদেশ থেকে মোট ৪৬টি গবেষণা প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে প্রাথমিকভাবে ২২টি প্রস্তাব নির্বাচিত হয়। নির্বাচিত প্রস্তাবগুলোর ওপর আজ শিক্ষার্থী ও গবেষকরা তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী গবেষণায় পর্যাপ্ত অর্থায়নের ঘাটতি ছিলো। প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। গবেষণা প্রস্তাবের মান, দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার গুরুত্ব এবং গবেষকের অভিজ্ঞতার ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।

কর্মশালায় বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী, উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী, বন্যপ্রাণী গবেষক ও বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিষয়ক বিশেষজ্ঞ শিক্ষকরা অংশ নেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()