সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮০%বাতাস ৫ কিমি/ঘ

শেকৃবিতে চালু হচ্ছে কৃষি প্রকৌশল অনুষদ: উপাচার্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিগগির কৃষি প্রকৌশল অনুষদ চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। এর ফলে শেকৃবি শিক্ষার্থীরাও কৃষি যান্ত্রিকীকরণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিগগির কৃষি প্রকৌশল অনুষদ চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। এর ফলে শেকৃবি শিক্ষার্থীরাও কৃষি যান্ত্রিকীকরণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২ জুলাই) বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ভূমিকা বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী করা হয়।

উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ বলেন, আমাদের সময়ের সঙ্গে সঙ্গে মেকানাইজেশনের যুগে যেতে হবে, এর বিকল্প নেই। কৃষি শ্রমিক কমে যাচ্ছে। কৃষক এখন আর তার ছেলেকে কৃষক বানাতে চান না। তাই কৃষি শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। এই ঘাটতি পূরণ করার ক্ষেত্রে মেকানাইজেশনের (যান্ত্রিকীকরণের) বিকল্প নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশে কৃষি ক্ষেত্রে ড্রোন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আর এ ক্ষেত্রে বাংলাদেশের কৃষি প্রকৌশলীদের সর্বপ্রথম এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের কৃষি প্রকৌশলী মাহেদি হাসান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপিই চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো. নুরুল আমিন।

সাইদ আহম্মদ/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফল

জলে ডোবা ধানখেতে পানিফল চাষে লাভ দেখছেন তমলুকের চাষিরা

নিম্নচাপ আর অতিবৃষ্টিতে জমিতে জল জমে ধান পচে যাওয়ায় পশ্চিমবঙ্গের তমলুক ব্লকের চাষিরা পানিফল চাষে ঝুঁকেছেন; প্রতি কাঠায় এক থেকে দেড় কুইন্টাল ফলন, কেজি ৪০ থেকে ৫০ টাকা।

এই সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

সারে অনিয়মে ডিলারশিপ বাতিল, জড়িত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

রবি মৌসুমের সার সরবরাহ নিয়ে জেলা প্রশাসক ও ডিএইর উপপরিচালকদের সঙ্গে সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, অনিয়ম বা কৃষক হয়রানিতে নতুন ডিলারের লাইসেন্স বাতিল হবে; প্রতিটি দোকানে দাম ও মজুতের তালিকা টাঙাতে হবে এবং সীমান্তে পাচার ঠেকাতে কড়া নজরদারি লাগবে।

কৃষি তথ্য সার্ভিস৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

এক বাড়ির শিম চাষ এখন ২০ পরিবারের আয়, সুন্দরগঞ্জের জরমনদী গ্রামে

গাইবান্ধার সুন্দরগঞ্জের জরমনদী গ্রামে প্রায় ১৬ বছর আগে নাটোর থেকে আনা পুঁটি জাতের বীজে শুরু হওয়া শিম চাষ এখন অন্তত ২০ পরিবারের প্রায় ৩৫ বিঘায়; পাইকারিতে কেজি ৫০ টাকা, তবে উপকরণের দাম বাড়ায় লাভ কমছে।

সমকাল৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)