সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

চাঁদপুরে ইলিশের প্রজনন মৌসুমে ২১৪ জেলে আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২১৪ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

মৎস্য

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২১৪ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এ তথ্য জানান সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্স ইলিশ প্রজনন রক্ষার ২২ দিনের অভিযানে মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলায় ৬৬৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২১৪ জেলেকে আটক করা হয়। এসব জেলেদের ৮৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড এবং ২ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ঘটনায় মামলা হয় ২৫৮টি।

এছাড়া জব্দ করা হয় ২০ লাখ ৬৯হাজার মিটার কারেন্টজাল, ৩.১৯১ মেট্টিক টন ইলিশ এবং ৩৭টি মাছ ধরার নৌকা। পরিদর্শন করা হয় ২০টি মৎস্য অবতরণ কেন্দ্র, ৩৭০টি মাছঘাট ও ২হাজার ৬০টি আড়ত ও ৬০৬টি বাজার।

শরীফুল ইসলাম/এমএএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()