সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস কিমি/ঘ

চট্টগ্রামে বিলুপ্ত প্রাণী গোরখোদকসহ গ্রেফতার দুই

চট্টগ্রামের বাকলিয়ায় বিলুপ্ত প্রজাতির দুটি গোরখোদকসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আমজাদ ওরফে আমজু (২৬) এবং মো. সাকিব (২২)। সোমবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

পরিবেশ

চট্টগ্রামের বাকলিয়ায় বিলুপ্ত প্রজাতির দুটি গোরখোদকসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আমজাদ ওরফে আমজু (২৬) এবং মো. সাকিব (২২)। সোমবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমজু কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ফতেয়াবাদ গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং সাকিব চট্টগ্রামের শিকলবাহা কলেজবাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। দুজনই বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা বালুরমাঠ এলাকার জসিমের ভাড়াঘরে বসবাস করেন।

গ্রেফতারদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জাগো নিউজকে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুইটি গোরখোদক দুজনকে আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে আমজু বন্যপ্রাণী পাচারচক্রের সদস্য।

ওসি বলেন, 'প্রথমে প্রাণী দুটিকে শনাক্ত করা না গেলেও বনবিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটকে খবর দেওয়া হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটের কর্মকর্তারা এসে প্রাণী দুটিকে গোরখোদক হিসেবে চিহ্নিত করেন। গোরখোদক বিলুপ্ত প্রজাতির তালিকার প্রাণী বলে জানান বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটের কর্মকর্তারা।'

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজু জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ থেকে গোরখাদক দুটিকে এক ব্যক্তি মইজ্যারটেক পর্যন্ত নিয়ে আসেন। মইজ্যারটেক থেকে তাদের কাছে হস্তান্তর করা হয়। সেগুলো এখান থেকে খুলনায় নিয়ে যাওয়া হতো। এরপর বিদেশে পাচারের পরিকল্পনা ছিল তাদের।

ইকবাল হোসেন/বিএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()