সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

তিন বাসে মিললো ২৫ মণ জাটকা

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ নভেম্বর) রাতে কলাপাড়ার শেখ কামাল সেতু এলাকা থেকে এসব মাছের ডোল জব্দ করে উপজেলা প্রশাসন।

এ সময় আরও অন্তত শতাধিক সামুদ্রিক অন্যান্য মাছের ডোল জব্দ করা হয়। পরে এসব মাছ প্রকৃত মালিককে হস্তান্তর করে প্রশাসন। এছাড়া অবৈধ মাছগুলো উপজেলার ৯৬টি মাদরাসা ও উপস্থিত জনতার মাঝে বিতরণ করা হয়। অবৈধ মাছ বহনের দায়ে আর পি পরিবহন, মর্ডান পরিবহন এবং সি-লাইন পরিবহনেরকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৭টি ডোলে অন্তত ২৫ মণ ধরা নিষিদ্ধ জাটকা জব্দ করেছি। এরসঙ্গে অন্তত শতাধিক বৈধ মাছের ডোল ছিল, সবগুলো প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছি। এগুলো পরিবহনের দায়ে গাড়ির চালক ও হেলপারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()