সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় প্রজনন রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অভিযোগে ১২ জেলেকে আটক করেছে নৌপুলিশ।

মৎস্য

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় প্রজনন রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অভিযোগে ১২ জেলেকে আটক করেছে নৌপুলিশ।

তাদের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, পাঁচজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল এসব তথ্য নিশ্চিত করেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- একরাম মোল্লা (১৮), নাজমুল হাসান (২০), শহর আলী (১৯) ও জুম্মান হাওলাদার (১৯)। নিয়মিত মামলার আসামিরা হলেন- রাজু সৈয়াল (২২), মো. মাইনুদ্দিন (৩৮), মো. কাশেম বকাউল (৪৫), মো. আলমগীর গাজী (২৪), মো. মুছা কালিমুল্লাহ (২৫)। মুচলেকা রেখে ছেড়ে দেওয়া কিশোর জেলেরা হলেন- মো. সাকিব সৈয়াল (১৫), মো. হাবিব সৈয়াল (১৬) ও মো. নাইম হোসেন (১৩)।

নৌপুলিশ জানায়, টাস্কফোর্সের সহযোগিতায় নৌপুলিশ বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেড় লাখ মিটার কারেন্ট জাল, ৪২ কেজি মা ইলিশ ও তিনটি পুরোনো মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল বলেন, জব্দকৃত নৌকা ও কারেন্ট জাল মামলার আলামত হিসেবে রয়েছে। জব্দকৃত ইলিশ মাছ গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

শরীফুল ইসলাম/ইএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()