সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭১%বাতাস ৭ কিমি/ঘ

বিক্রি না হওয়ায় ঘরে ফিরে এলো টাইগার বাবু

শেরপুরের কোরবানির হাট কাঁপানো জেলার সবচেয়ে বড় ও 'স্মার্ট' গরু খ্যাত 'টাইগার বাবু' বিক্রি হয়নি। মালিকভক্ত টাইগার বাবুর দাম হাঁকা হয়েছিল ১৬ লাখ টাকা। তবে ৪০ মণ ওজনের টাইগারের স্থানীয় বাজারে আট লাখ টাকা দাম উঠলেও ঢাকার উত্তরা দিয়াবাড়ির হাটে তার সর্বোচ্চ দাম ওঠে ছয় লাখ টাকা। তাই টাইগারকে নিজের বাড়িতে ফি

শেরপুরের কোরবানির হাট কাঁপানো জেলার সবচেয়ে বড় ও 'স্মার্ট' গরু খ্যাত 'টাইগার বাবু' বিক্রি হয়নি। মালিকভক্ত টাইগার বাবুর দাম হাঁকা হয়েছিল ১৬ লাখ টাকা। তবে ৪০ মণ ওজনের টাইগারের স্থানীয় বাজারে আট লাখ টাকা দাম উঠলেও ঢাকার উত্তরা দিয়াবাড়ির হাটে তার সর্বোচ্চ দাম ওঠে ছয় লাখ টাকা। তাই টাইগারকে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছেন খামারি রঞ্জু ইসলাম লিখন।

শেরপুরের নকলা উপজেলার পলাশকান্দি এলাকার বাসিন্দা খামারি রঞ্জু ইসলাম লিখন বলেন, আমার পালের গরু এই টাইগার বাবু। পরম যত্নে আমরা বড় করেছি। টাইগার খুব শান্ত স্বভাবের। দুই বছর আট মাস বয়সী টাইগারের প্রতি আমাদের পরিবারের সবারই মায়া জন্মে গেছে। এরপরও যেহেতু ঈদের জন্য টাইগারকে প্রস্তুত করা হয়েছিল, তাই হাটে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলাম। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ফিরিয়ে এনেছি। আমি যেহেতু কৃত্রিম উপায়ে মোটা তাজা করিনি, তাই আমার কোনো শঙ্কা নেই। আমি আরও কিছুদিন ঘরে রেখে ন্যায্যদামে টাইগারকে বিক্রি করতে পারবো বলে আমার বিশ্বাস।

খামারি লিখনের তথ্যমতে, তার খামারের ১৬টি গরুর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় টাইগার। ছয় দাঁতের এ ষাঁড়ের খাবার ও রক্ষণাবেক্ষণের জন্য দিনে ১৬০০ টাকা খরচ করতে হয়। টাইগারের প্রিয় খাবার নেপিয়ার ঘাস। সরকার অনুমোদিত ওষুধ ও খাদ্যের বাইরে কোনো খাবার খাওয়ানো হয় না তাকে।

তিনি বলেন, ঢাকায় নিয়ে যাওয়া-আসার পরও এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক আচরণ করেনি টাইগার। তাই তাকে আরও কিছুদিন পরিচর্যা করতে চাই।

লিখন বলেন, এবার ঈদের হাটে বড় গরুর দাম খুব কম ছিল। সবার টার্গেট ছিল দেড়-দুই লাখের মধ্যে গরু কেনার। তাই বড় গরুর চাহিদা খুব কম ছিল। টাইগারের সর্বোচ্চ দাম বলেছে ছয় লাখ টাকা। এ দামে গরু বিক্রির কোনো ইচ্ছা আমার নেই। তাই ফিরিয়ে এনেছি। পরে বিক্রি করবো।

নকলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন মিয়া বলেন, এক বছর আগে আমি এ উপজেলায় জয়েন করার পর থেকেই টাইগারের মালিক নিয়মিত আমাদের দপ্তরে যোগাযোগ করতেন। যেকোনো প্রয়োজনে আমরা তাকে পরামর্শ দিতাম। সময় মতো কৃমিনাশকসহ নিয়মিত পরিচর্যায় টাইগার এখন জেলার সবচেয়ে বড় গরু। যেহেতু ঈদে বিক্রি হয়নি, টাইগারকে আরও কিছুদিন লালন পালন করা যাবে। এমনকি মালিক চাইলে সামনের ঈদে বিক্রি করতে পারেন। কারণ টাইগারের স্বাস্থ্যগত কোনো ত্রুটি নেই।ইমরান হাসান রাব্বী/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

অস্ট্রেলিয়ার ফিডলটে স্থায়ী ছাদের নিচে এখন প্রায় ৫০ হাজার গবাদিপশু

২০ থেকে ৩০টি বড় ফিডলট স্থায়ী ছাউনিতে বিনিয়োগ করেছে; কয়েক দশক আগে এমন ফিডলট ছিল মাত্র দুই-তিনটি।

Beef Central৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

পাঁচ দফা সুদ বৃদ্ধিতে কুইন্সল্যান্ডের গরু খামারির বছরে বাড়তি ৪০ হাজার ডলার

২০২৬ সালে ১.২৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধিতে ৩২ লাখ ডলার ঋণে বার্ষিক সুদ বেড়েছে প্রায় ২২.৫ শতাংশ, যদিও গরুর দাম ২০ বছরের উঁচু স্তরের কাছে।

Beef Central৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ডিম ও মাংস দুটোর মুরগিতে দক্ষিণ আফ্রিকার ছোট খামারিদের নতুন সুযোগ

আফ্রিকাজুড়ে প্রথম জরিপে ২০২৫ সালে সর্বোচ্চ সাড়ে ২২ কোটি এক দিনের বাচ্চা বিক্রির হিসাব মিলেছে, কিন্তু দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ভাগ মাত্র ২.৩ শতাংশ।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)