সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ইলিশ রক্ষা অভিযানে তিন জেলের কারাদণ্ড

চাঁদপুরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল।

মৎস্য

চাঁদপুরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল।

সোমবার (১৪ অক্টোবর) অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলা মৎস্য অফিস, মোহনপুর ও বেলতলী নৌ পুলিশ তাদের আটক করে।

আটককৃত জেলেরা হলেন, মুন্সিগঞ্জ জেলার বাংলাবাজার এলাকার আ. সালাম গুলদারের ছেলে মো. আল ইসলাম গোলদার (৪৫), মতলব উত্তর উপজেলার জহিরাবাদ এলাকার মৃত মোস্তফা পাটোয়ারীর ছেলে রাসেল পাটোয়ারী (২৫), একই এলাকার আইয়ুব আলী গাজীর ছেলে আরিফ হোসেন(২৬)।

নৌ পুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীর মতলব উত্তর অংশে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এছাড়াও দুজন নাবালক শিশুকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, গতবারের চেয়ে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।

শরীফুল ইসলাম/জেডএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()