সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

চাঁদপুরে ইলিশ বিক্রির অপরাধে তিনজনকে অর্থদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জে ইলিশ বিক্রির অপরাধে তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ অক্টোবর) উপজেলার একটি বাজারে অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড দেয়া হয়।

মৎস্য

চাঁদপুরের ফরিদগঞ্জে ইলিশ বিক্রির অপরাধে তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ অক্টোবর) উপজেলার একটি বাজারে অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান।

আদালত সূত্র জানায়, ফরিদগঞ্জ বাজারে তিনজন মাছ বিক্রেতাকে ইলিশ বিক্রয়রত অবস্থায় হাতেনাতে ধরা পরলে সেখানে মোবাইলকোর্ট পরিচালিত হয়। অপরাধী তিন ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইনে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একইসঙ্গে নিষিদ্ধ সময়ে তাদের ইলিশ বিক্রয়ে পুনরায় পাওয়া গেলে কারাদণ্ড আরোপের শর্তে মুচলেকা নেওয়া হয়।

তিনি আরও জানান, জব্দ করা ১৮৮ কেজি ইলিশ মাছ ফরিদগঞ্জের কেরোয়ার রাওযাতুল কোরআন মাদরাসা, কাছিয়াড়ার কারিমিয়া আহম্মদিয়া কেরাতুল কোরআন মাদরাসা ও এতিমখানা এবং চাঁদপুর সদরের সরকারি শিশু পরিবারের এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

এসময় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকার, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শাহীনুর আক্তার, মো. রেদোয়ান খানসহ রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()