সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

অসুস্থ অবস্থায় ৩ বিপন্ন হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রামে অসুস্থ অবস্থায় তিনটি বিপন্ন প্রজাতির হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার জগতবের ও ব্যাংককান্দা এলাকার ভুট্টা ক্ষেত থেকে এসব শকুন উদ্ধার করা হয়।

পরিবেশ

লালমনিরহাটের পাটগ্রামে অসুস্থ অবস্থায় তিনটি বিপন্ন প্রজাতির হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার জগতবের ও ব্যাংককান্দা এলাকার ভুট্টা ক্ষেত থেকে এসব শকুন উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্যাংককান্দা ও জগতবের এলাকার একটি ভুট্টা ক্ষেতে বিশাল আকৃতির তিনটি পাখিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উড়তে না পেরে পাখিগুলো সেখানে ঝাপটাঝাপি করছিল। পরে স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন প্রধান বাদশা একটি শকুন ধরে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং বন বিভাগকে খবর দেন। সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে একে একে তিনটি শকুনই উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া প্রতিটি শকুনের ওজন আনুমানিক ৫ থেকে ৭ কেজি এবং এগুলোর ঠোঁট বেশ বড়। এগুলো মূলত বিপন্ন প্রজাতির 'হিমালয়ী গৃধিনী' বা হিমালয় অঞ্চলের শকুন।

পাটগ্রাম উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই প্রজাতির শকুনগুলো মূলত হিমালয় পার্বত্য অঞ্চলের। শীতকালীন পরিযায়নের সময় প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে বা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তিতে অনেক সময় এরা লোকালয়ে পড়ে যায়। পাটগ্রাম থেকে আজ এ পর্যন্ত তিনটি অসুস্থ শকুন উদ্ধার করা হয়েছে।

বন কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত শকুনগুলোকে প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে (Vulture Care Centre) পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে সুস্থ হওয়ার পর তাদের পুনরায় প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

মহসীন ইসলাম শাওন/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()