সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

দুই মণের ‘টাইগার’ ও ‘লাল্টু’র দাম দুই লাখ

রাজশাহীর হাটে উঠেছে দুই মণ ওজনের 'টাইগার' ও 'লাল্টু' নামের দুই ছাগল। একেকটির দাম হাঁকা হচ্ছে লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহীর হাটে এই প্রথম এত বড় ছাগলের দেখা মিলেছে। ছাগল দুটি দেখতে অনেকে ভিড় করছেন।

লাইভস্টক

রাজশাহীর হাটে উঠেছে দুই মণ ওজনের 'টাইগার' ও 'লাল্টু' নামের দুই ছাগল। একেকটির দাম হাঁকা হচ্ছে লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহীর হাটে এই প্রথম এত বড় ছাগলের দেখা মিলেছে। ছাগল দুটি দেখতে অনেকে ভিড় করছেন।

রাজশাহী সিটি হাটে উঠেছে ছাগল দুটি। নওগাঁর নিয়ামতপুর থেকে ছাগল দুটি নিয়ে এসেছেন ফরিদুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, বাড়িতে পরম যত্নে বড় করেছেন সাদা-লাল মিশ্র রঙের ছাগল দুটি। আদর করে পরিবারের সদস্যরা নাম দিয়েছেন 'টাইগার' ও 'লাল্টু'। ছাগল দুটির একেকটির ওজন দুই মণ করে।

ফরিদুল ইসলাম বলেন, 'এক লাখ ১০ হাজার টাকা চাইলেও টাইগারের দাম উঠেছে ৭০ হাজার। আর লাল্টুর দাম উঠেছে ৬০ হাজার টাকা। অন্তত ৯০ হাজার টাকা করে দাম পেলে ছাগল দুটি বিক্রি করে দেবো।'

সিটি হাটে গিয়ে দেখা যায়, টাইগার ও লাল্টুর সামনে বেশ জটলা। কেউ ছবি আবার কেউবা সেলফি তুলছেন। অনেকে আদর করে গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন।

টাইগারের দাম হেঁকেছেন ব্যাপারী মাজিদুর রহমান। তিনি বলেন, "দুই মণের ছাগলের ঢাকায় বেশ চাহিদা আছে। তাই ছাগল দুটির বিষয়ে আমি আগ্রহী। তবে দাম অনেক বেশি চাচ্ছে। আমি ৭০ হাজার ও ৬০ হাজার টাকা দাম বলেছি। তবে রাজি হচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।"

লাল্টুর পাশে দাঁড়িয়ে ছবি তুলছিলেন হাটে আসা নিজামুল হক। তিনি বলেন, 'হাটে এত বড় ছাগল আগে কখনো দেখিনি। তবে দাম অনেক বেশি। আমি টাইগারের ৬৫ হাজার টাকা দাম বলেছি। কিন্তু দেয়নি।

হাটের ইজারাদার আতিকুর রহমান কালু বলেন, গতবছরের তুলনায় এবার রাজশাহীর এই হাটে ১০ হাজার থেকে লাখ টাকার ছাগল পাওয়া যাচ্ছে। তবে গো-খাদ্যের দাম বাড়ায় দামও কিছুটা বাড়তি।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()