সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

এবার ঈদে ভোলার আকর্ষণ ২৫ মণের লাল চাঁন

আসন্ন কোরবানির হাটে ভোলার আকর্ষণ প্রায় ২৫ মণ ওজনের গরু লাল চাঁন। সম্পূর্ণ প্রকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করা লাল চাঁনের পেছনে দৈনিক প্রায় দেড় হাজার টাকা খরচ হচ্ছে বলে দাবি গরুটির মালিক জাহাঙ্গীর আলমের। হাটে গরুটি ১৫ লাখ টাকায় বিক্রি করতে চান তিনি। এটি ভোলা জেলার সবচেয়ে বড় গরু বলেও দাবি করেন তিনি।

লাইভস্টক

আসন্ন কোরবানির হাটে ভোলার আকর্ষণ প্রায় ২৫ মণ ওজনের গরু লাল চাঁন। সম্পূর্ণ প্রকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করা লাল চাঁনের পেছনে দৈনিক প্রায় দেড় হাজার টাকা খরচ হচ্ছে বলে দাবি গরুটির মালিক জাহাঙ্গীর আলমের। হাটে গরুটি ১৫ লাখ টাকায় বিক্রি করতে চান তিনি। এটি ভোলা জেলার সবচেয়ে বড় গরু বলেও দাবি করেন তিনি।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাওলী বাড়ির মো. জাহাঙ্গীর আলমের বাবার আমল থেকে শখের বশে গরুপালন হয়ে আসছে। বর্তমানে তার খামারে বিভিন্ন সাইজের ৫টি গরু রয়েছে। এরমধ্যে সাড়ে ৩ বছর বয়সের প্রায় ২৫ মণ ওজনের গরু লাল চাঁন।

মো. জাহাঙ্গীর আলম জানান, লাল চাঁন নামে গরুটি তার গাভীর গরু। সাড়ে ৩ বছর বয়সে লাল চাঁনের ওজন প্রায় ২৫ মণ। পরম যত্নে সম্পূর্ণ প্রকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করা হয়েছে লাল চাঁনকে।

তিনি জানান, লাল চাঁনকে এবার কোরবানির হাটে বিক্রির জন্য দৈনিক এক থেকে দেড় হাজার টাকা খরচ করছেন। প্রায় ১৫ ফুট লম্বা ও ৮ ফুট উঁচু গরুটি ভোলা জেলার সবচেয়ে বড় গরু বলেও দাবি তার। এটি এবার কোরবানির হাটে ১৫ লাখ টাকায় বিক্রি করতে চান তিনি।

জাহাঙ্গীর আলমের ভাতিজা মো. আরিফ হোসেন জানান, লাল চাঁনকে যত্নি সহকারে কাঁচা ঘাস, খেসারীর ডাল, খইল, ভূষি, সয়াবিন খাইয়ে মোটাতাজা করা হয়েছে এবার কোরবানি হাটে বিক্রি করার জন্য।

এদিকে বিশাল সাইজের গরুটিকে এক নজর দেখতে জাহাঙ্গীর আলমের বাড়ির খামারে প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় করছেন মানুষ।

লাল চাঁনকে দেখতে আসা মো. সুজন হোসেন, মো. হানিফ ও মো. আমির হোসেন জানান, তারা শুনেছেন মো. জাহাঙ্গীরের একটি বিশাল আকারের গরু রয়েছে। এটি শুনে এক নজর গরুটিকে দেখতে তারা ওই বাড়িতে ভিড় করেছেন।

তারা জানান, গরুটি এতটাই বড় যে এমন গরু আর কখনো তারা দেখেননি। এটি এবছর কোরবানির হাটে ভোলার সবচেয়ে বড় গরু হবে।

ভোলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন জানান, জাহাঙ্গীর আলম তাদের পরামর্শে লাল চাঁন নামে গরুটিকে প্রকৃতিক খাবার খাইয়ে লালন পালন করেছেন। এবছর ভোলার সাত উপজেলায় কোরবানির জন্য গবাদি পশুর চাহিদা রয়েছে ৮৫ হাজার ১১টি। আর প্রস্তুত রয়েছে ৯২ হাজার ৪৫০টি পশু।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()