সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

‘দাম শুনে ব্যাপারীরা মুচকি হাসেন’

টানা তিন দিন ধরে ঢাকার উত্তরার দিয়াবাড়ি, কেরানীগঞ্জ ও হাজারীবাগের গরুর হাট চষে বেড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিবুজ্জামান। গত বছর হাসিলসহ ১ লাখ ৮০ হাজার টাকায় পছন্দসই গরু কিনতে পেরেছিলেন। কিন্তু এবার বাজেট আরও ২০ হাজার টাকা বাড়িয়েও গতবারের মতো গরু মেলাতে পারছেন না।

লাইভস্টক

টানা তিন দিন ধরে ঢাকার উত্তরার দিয়াবাড়ি, কেরানীগঞ্জ ও হাজারীবাগের গরুর হাট চষে বেড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিবুজ্জামান। গত বছর হাসিলসহ ১ লাখ ৮০ হাজার টাকায় পছন্দসই গরু কিনতে পেরেছিলেন। কিন্তু এবার বাজেট আরও ২০ হাজার টাকা বাড়িয়েও গতবারের মতো গরু মেলাতে পারছেন না।

সাদমান গত বছর যে গরুটি ১ লাখ ৮০ হাজার টাকায় কিনেছিলেন, একই সাইজের গরুর দাম এবছর তিন লাখ টাকা হাঁকছেন ব্যাপারীরা। দেড় লাখ টাকা থেকে দামাদামি শুরু করলে ব্যাপারীরা মুচকি হেসে বলেন, 'বাজার ঘুরে দেখেন না কেন?' শেষ পর্যন্ত দুই লাখ টাকা দাম বললেও ব্যাপারী গরু ছাড়তে নারাজ। উল্টো সান্ত্বনা দিয়ে বলছেন, 'আমার এখান থেকে কিনবেন কেন, অন্য কারও কাছ থেকে এ দামে পেলে নিয়ে নেন।'

সোমবার (২৫ মে) সন্ধ্যায় এ প্রতিবেদকের সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে সাদমান বলেন, 'সারাদিন বৃষ্টিতে ভিজে দিয়াবাড়ি ও হাজারীবাগের হাটে ঘুরে এইমাত্র বাসায় এলাম। বাজারে প্রচুর গরু, কিন্তু ব্যাপারীরা দামে ছাড় দিচ্ছেন না। অতিরিক্ত দাম হাঁকছেন। আমরা দাম বললে তারা মুচকি হাসেন। বুঝতে পারছি না গরুর দাম শেষ পর্যন্ত এরকমই চড়া থাকবে কি না।'

রাজধানীর বিভিন্ন হাটে পর্যাপ্ত গরুর সরবরাহ থাকলেও বেচাকেনা এখনো জমে ওঠেনি। বাজারে ক্রেতারা এলেও দামে বনিবনা না হওয়ায় এখনো তারা ঘুরে ফিরে দেখছেন। বিক্রেতারাও দরদাম চেয়ে ক্রেতাদের মনোভাব বোঝার চেষ্টা করছেন। এরই মাঝে দেড় থেকে দুই লাখ টাকা দামের মধ্যে কিছু গরু বিক্রি হচ্ছে।

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গাজি সালাহউদ্দিন সোমবার সন্ধ্যায় বাবা ও দুই ভাইয়ের সঙ্গে শাহজাহানপুর গরুর হাটে যান। আলাপকালে তিনি জাগো নিউজকে বলেন, গরুর দাম গতবারের চেয়ে বেশিই মনে হচ্ছে।

তিনি জানান, সন্ধ্যার পর থেকে ব্যাপারীরা গরুর দাম কিছুটা কমিয়ে বলছেন। তবে গতবারের বাজেটের চেয়ে এবার ২০-৩০ হাজার টাকা বেশি দাম দিয়ে কিনতে হতে পারে।

ঢাকার আশকোনার বাসিন্দা নুরুল আলম লিটন প্রতি বছর জোড়া গরু কোরবানি দেন। গতবার চার লাখ টাকায় দুটি গরু কিনতে পারলেও একই সাইজের গরু এবার ব্যাপারীরা পাঁচ লাখের বেশি দাম চাইছেন বলে জানান তিনি।

ঢাকায় যারা নিয়মিত কোরবানি দেন সেই পরিবারের শিশুরা গরুর বাজার থেকে অভিভাবকদের ফেরার অপেক্ষায় থাকেন। গরুর হাটে থাকা অবস্থায় কয়েকবার মোবাইল ফোনে প্রশ্ন করে জানতে চায় গরু কিনতে পেরেছে কি না।

আজিমপুরের বাসিন্দা ভিকারুন নিসা নূন স্কুলের শিক্ষার্থী নুসাইবা জামান সোমবার সন্ধ্যায় এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, শুধু তিনি নন, তার বান্ধবীদের বাবা ও ভাইয়েরা হাটে গিয়ে গরু কিনতে পারছেন না। বাজারে অনেক গরু থাকলেও দামে বনিবনা হচ্ছে না। বান্ধবীরা একে অন্যকে ফোন করে বলছেন, 'দোস্ত বাজারে গরু অনেক, কিন্তু দামে মিলছে না। ব্যাপারীরা দাম ছাড়ছেন না।' ক্রেতাদের ধারণা, ঈদের আগের দুদিন মঙ্গল ও বুধবার হাটে কোরবানির পশু বিক্রি যেমন বাড়বে, দামও কিছুটা কমতে পারে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()