সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস কিমি/ঘ

সুন্দরবন সুরক্ষায় বাঘ রক্ষা করতেই হবে: বন উপমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সুন্দরবনকে ভালোবাসতে হলে প্রতিটি গাছ ও প্রাণীকে ভালোবাসতে হবে। বাঘ সুন্দরবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাঘ রক্ষা করতেই হবে।

পরিবেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সুন্দরবনকে ভালোবাসতে হলে প্রতিটি গাছ ও প্রাণীকে ভালোবাসতে হবে। বাঘ সুন্দরবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাঘ রক্ষা করতেই হবে।

তিনি আরও বলেন, বনে বন্য শূকর ও হরিণ পর্যাপ্ত থাকলে বাঘের খাদ্যের অভাব হয় না আর এলাকায় আসে না। বাঘ খাদ্যের অভাব না হলে বন ছেড়ে লোকালয়ে আসে না। বাঘ সুরক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২০ অক্টোবর) খুলনার কয়রা উপজেলার কাশিয়াবাদ স্টেশন চত্বরে বাঘ সংরক্ষণ প্রকল্পের আয়োজনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী।

উপমন্ত্রী বলেন, বনজীবীদের মানসিক উন্নতির দরকার আছে। সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। তাদের বিকল্প কর্মসংস্থানে যুক্ত হতে হবে।

বনজীবীদের উদ্দেশে তিনি বলেন, সারাদেশ উন্নত হচ্ছে, আপনারা কেন এখনও জেলে থাকবেন? পেশা বদলাতে হবে, সন্তানদের মানুষ করতে হবে। অনেক কিছু করার মতো কাজ রয়েছে। সেসব পেশায় নিয়োজিত হতে হবে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল ও বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফও কাজী মুহা. নুরুল করিম, খুলনা ডি সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক হাছানুর রহমান, কয়রা থানার ওসি মিজানুর রহমান প্রমুখ।

আলমগীর হান্নান/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()