সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস ৫ কিমি/ঘ

বর্ষাকালে মাছ চাষে যেসব পদক্ষেপ নেবেন

আমরা মাছে-ভাতে বাঙালি। আমাদের দেশে মাছ চাষ লাভজনক পেশা। এই বর্ষাকাল মাছ চাষের জন্য উপযুক্ত সময়। এ সময় যেসব পদক্ষেপ নেওয়া উচিত, তা মাছ চাষিদের জানা জরুরি। আসুন জেনে নিই বর্ষাকালে মাছ চাষে যেসব পদক্ষেপ নেওয়া উচিত্।

আমরা মাছে-ভাতে বাঙালি। আমাদের দেশে মাছ চাষ লাভজনক পেশা। এই বর্ষাকাল মাছ চাষের জন্য উপযুক্ত সময়। এ সময় যেসব পদক্ষেপ নেওয়া উচিত, তা মাছ চাষিদের জানা জরুরি। আসুন জেনে নিই বর্ষাকালে মাছ চাষে যেসব পদক্ষেপ নেওয়া উচিত্।

১. বর্ষাকালে মাছ চাষের জন্য পুকুরের পাড় অনেক উঁচু রাখতে হয়। এমনভাবে তৈরি করতে হবে, যাতে বন্যার পানি কোনোভাবেই প্রবেশ করতে না পারে। প্রয়োজনে পুকুরে জাল দিয়ে বেঁধে দিতে হবে। পুকুর থেকে মাছ বের হতে পারবে না।

২. বর্ষায় পুকুরটি বৃষ্টির পানিতে ভরে যেতে পারে। তাই চাষের পুকুর থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এতে পুকুর মাছে ভর্তি থাকবে, বাইরে যেতে পারবে না।

৩. ভাঙন রোধ করার জন্য পুকুরের পাড়ে ঘাস বা ছোট গাছ লাগাতে হবে। যাতে বর্ষা মৌসুমে পানির ধাক্কা বা অতিবৃষ্টিতে পুকুরের পাড় ভেঙে না যায়।

৪. বর্ষাকালে পুকুরের পানির রং পরিবর্তন হতে পারে। অনেক সময় পুকুরের পানি নোংরা হয়ে যায়। তাই এ সময় পুকুরের পানি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৫. বর্ষাকালে পুকুরে মাছ চাষ করার সময় প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য সরবরাহ করা সম্ভব হয় না। এ সময় আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টির সম্ভাবনা থাকলে মাছের খাওয়া বন্ধ করতে হবে।

৬. বর্ষাকালে মাছের বিভিন্ন জটিল রোগ দেখা দিতে পারে। তাই কয়েকদিন পর পুকুর থেকে মাছ তোলার পর ভালোভাবে দেখতে হবে মাছে কোনো রোগ আছে কি না। কোনো মাছে রোগে আক্রান্ত হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

লাইভস্টক

৪০টি হাঁস থেকে বছরে ২৫-৩০ লাখ টাকা আয়, পীরগঞ্জের দুই বন্ধুর খামার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আব্দুল মজিদ ও নজরুল ইসলাম তিন বছর আগে ৪০টি হাঁস দিয়ে শুরু করে এখন ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন, সঙ্গে পুকুরে মাছ চাষ। তাঁদের দাবি, বছরে আয় ২৫ থেকে ৩০ লাখ টাকা।

কৃষি সময়৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

এক রাতে ৭০ লাখ টাকার মাছ ভেসে গেছে, তবু ফুলপুরের জাহাঙ্গীরের পুকুর এখন অর্ধশতাধিক

ময়মনসিংহের ফুলপুরে স্যানিটারি ব্যবসা ছেড়ে মাছ চাষে আসা জাহাঙ্গীর আলমের এখন অর্ধশতাধিক পুকুর ও নিজস্ব হ্যাচারি। তাঁর এখনকার উদ্বেগ উৎপাদন নয়, বাড়তে থাকা খরচ ও জলবায়ুর ঝুঁকিতে ব্যবসা টিকিয়ে রাখা।

এগ্রি বার্তা৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কক্সবাজারের ১,৪৬৬ চিংড়ি মহাল সচল করতে উদ্যোগ, পুনর্গঠন হচ্ছে কমিটি

সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় চিংড়ি মহাল কমিটি পুনর্গঠন, নতুন খাজনা নির্ধারণ, আগের অপরিশোধিত সুদ মওকুফ এবং বেলার রিটে ২০১২-১৩ থেকে স্থগিত কক্সবাজারের ১ হাজার ৪৬৬টি চিংড়ি মহাল সচল করতে মামলা দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে।

প্রতিদিনের সংবাদ৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)