সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

অবশেষে ভারতে পৌঁছালো বহুল প্রতীক্ষিত পদ্মার ইলিশ

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলো পদ্মার রুপালি ইলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ট্রাকে করে প্রথম ধাপের ৩০ থেকে ৩৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করে।

মৎস্য

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলো পদ্মার রুপালি ইলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ট্রাকে করে প্রথম ধাপের ৩০ থেকে ৩৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করে।

বৃহস্পতিবার মধ্যরাতেই মাছগুলো হাওড়া ফিশ মার্কেটে পৌঁছে যাবে বলে জাগো নিউজকে জানিয়েছে হাওড়া ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে হাওড়াসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পাইকারি বাজারে পৌঁছে যাবে এই ইলিশ।

আনোয়ার মাকসুদ জাগো নিউজকে জানিয়েছেন, এরই মধ্যে পেট্রাপোল বন্দরে বাংলাদেশের ইলিশ পৌঁছে গেছে। প্রথম ধাপে প্রায় ৬টা গাড়িতে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন ইলিশ এসেছে। আজ রাতেই হাওড়ার পাইকারি বাজারে পৌঁছে যাবে। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরা বাজারে পাওয়া যাবে বাংলাদেশের ইলিশ।

তিনি বলেন, প্রত্যেক বছরই আমরা প্রতি কেজি ইলিশের দাম হাজার রুপির মধ্যে রাখতে চেষ্টা করলেও হয়ে ওঠে না। এবছর দাম খুচরা বাজারে কেজিপ্রতি ১৮০০ থেকে ২ হাজারের মধ্যে থাকবে।

গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রণালয় জানিয়েছিল, চলতি বছর দুর্গাপূজার আগে ৩ হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতকে দেওয়া হবে। সূত্র মারফত জানা গেছে, শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার ভারতের জন্য ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। বাংলাদেশের ৪৯টি রপ্তানি সংস্থা ভারতে এই মাছ রপ্তানি করবে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নদীগুলোতে ইলিশ মাছ ধরা হবে, তারপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সেই হিসাব অনুযায়ী শেষ পর্যন্ত কী পরিমাণ ইলিশ ভারতে ঢুকবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()