সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস ৫ কিমি/ঘ

বর্ষাকালে যেসব ফুল ফোটে

বাংলাদেশে বর্ষাকালেই সবচেয়ে বেশি ফুল ফোটে। যদিও আমরা অনেকে ফুল চিনি না। না চিনলেও সমস্যা নেই। ফুলের সৌন্দর্য দেখে চমকিত হতে দোষ কী? বর্ষা এলেই চোখে পড়ে ফুলের সমারোহ। এত ফুলের মাঝে কয়টি ফুলকেই চেনা যায়?

বাংলাদেশে বর্ষাকালেই সবচেয়ে বেশি ফুল ফোটে। যদিও আমরা অনেকে ফুল চিনি না। না চিনলেও সমস্যা নেই। ফুলের সৌন্দর্য দেখে চমকিত হতে দোষ কী? বর্ষা এলেই চোখে পড়ে ফুলের সমারোহ। এত ফুলের মাঝে কয়টি ফুলকেই চেনা যায়?

বর্ষাকালের আগমনী গান বেজে ওঠার সঙ্গে সঙ্গে শাখায় শাখায় ফোটে কদমফুল। পানিতে টইটুম্বুর খাল-বিলে বেশি ফোটে শাপলা ফুল। এর মধ্যে সাদা, গাঢ় লাল, নীল ও গোলাপি রঙের শাপলা বেশি ফোটে। তাছাড়া শালুক-পদ্মও চোখে পড়ে। সবুজ পাতার ফাঁকে উঁকি দেয় বেগুনি রঙের কলমি ফুল। এ সময়ের নান্দনিক আরেকটি সৌন্দর্য কচুরিপানা ফুল।

ছাদে কিংবা বাগানে লাল রঙের রেড লিলিও আগমনী বার্তা জানায়। কেয়া ও বকুলের ছড়াছড়ি চারদিকে। এছাড়া স্পাইডার লিলি, দোলনচাঁপা, সুখদর্শন, ঘাসফুল, সন্ধ্যামালতি, গুলনার্গিস, সোনাপাতি ও অলকানন্দ প্রভৃতি দেখা যায়। রজনীগন্ধা, জুঁইয়ের সঙ্গে আগের মৌসুমে ফোটা গন্ধরাজ, রঙ্গন, রক্তজবা, টগর, শ্বেতকাঞ্চন বা ঘণ্টাফুল আনন্দ দেয়।

বর্ষাকালের আরেকটি ফুল ফুরুস। যার ইংরেজি নাম ক্র্যাব ফ্লাওয়ার। বর্ষার আকর্ষণীয় আরেকটি ফুল দোপাটি। এ দেশে গোলাপি, লাল, বেগুনি, আকাশি, নীল ও সাদাসহ কয়েক রঙের দোপাটি আছে। চোখে পড়বে সাদা রঙের অজস্র চাঁদমালা ফুল। প্রজাপতির ডানার মতো উড়বে 'বাটারফ্লাই লিলি'। এ ফুলকে গুলবাকাওলিও বলা হয়।

রঙিন সব ফুলের ভিড়ে দেখা মিলবে সুখদর্শন বা টাইগার লিলি, রেইন লিলি, বহুরঙা গ্লোরি লিলি, মর্নিং গ্লোরি ফুল, নানা রঙের পর্তুলিকা, ঘাসফুল, নয়নতারা, মোরগঝুঁটি, ব্লিডিং হার্ট, রুয়েলিয়া, ম্যান্ডেভিলা, বেগম বাহার, হাজারি বেলি, করবী, কলাবতী ও অলকানন্দা।

বর্ষায় সাদা ফুলের আলাদা গুরুত্ব আছে। এ সময় যত ফুল ফোটে, তার মধ্যে সাদা ফুলের সংখ্যা বেশি। এর মধ্যে দেখা পাওয়া যায় বেলি, দোলনচাঁপা, কামিনী, সাদা কাঠগোলাপ, মালতি, সুগন্ধি বা অ্যারোমেটিক জুঁই, ক্লিমেটিস জুঁই, জুঁই বা যূথী, বকুল, গন্ধরাজ, শ্বেতচাঁপা, শ্বেতরঙ্গন, সুদর্শন বা স্পাইডার লিলি, রজনিগন্ধা ও মেহেদি ফুল। গন্ধহীন কাঠ টগর, টগর, চীনা টগর, কুন্দ, শ্বেতকাঞ্চনও বর্ষার শ্বেতবসনা।

জাগো নিউজ ২৪সূত্র

ফুল

সম্পর্কিত খবর

ফুল

জবার আত্মীয় রোজ অব শ্যারন: ময়মনসিংহের নার্সারিতে কোরিয়ার জাতীয় ফুল

ময়মনসিংহের কাচারিঘাটের একটি নার্সারিতে দেখা মিলেছে রোজ অব শ্যারনের। গোলাপ নামে পরিচিত হলেও এই গুল্ম জবা পরিবারের সদস্য, কোরিয়ায় এর নাম মুগুনঘোয়া, সেখানকার জাতীয় ফুল।

সমকাল৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফুল

শীতের বাগানের জন্য নার্সারিতে সুস্থ চারা চেনার পাঁচ উপায়

নার্সারি থেকে আনা চারা কয়েক দিনেই নেতিয়ে পড়ার বড় কারণ দুর্বল চারা বাছাই; কেনার আগে পাতা, গোড়া, শিকড়, বয়স ও উচ্চতা দেখে নিতে হবে এবং শুধু ফুল দেখে চারা কেনা ঠিক নয়।

জাগো নিউজ ২৪৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

লাদাখের পুনরুদ্ধার করা অনুর্বর জমিতে এক মাসেই জাফরান ফুল, চার দিনে ২২ গ্রাম

লেহর স্পিতুক ফারকায় ৪ হাজার বর্গমিটারে ইরানের প্রায় ৯০ হাজার কন্দ লাগানোর এক মাসের কম সময়ে ফুল ফুটেছে; কর্মকর্তারা দুই মাস লাগবে ভেবেছিলেন।

বাংলা ট্রিবিউন২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)